টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

বৈদ্যুতিক ট্রান্সফরমার ও তারের ছবি, ঝড়ের সময় বিদ্যুৎ সংযোগের ঝুঁকি বোঝানো হয়েছে. Channel i News – চ্যানেল আই নিউজ
টাঙ্গাইলের কালিহাতি উপজেলার দেউপুর এলাকায় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে বাবা ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার দেউপুর গ্রামের আব্দুল করিম ও তার ছেলে আবু দারদা।
স্বজনরা জানায়, মঙ্গলবার সকালে বাড়ির পাশে তাদের নিজেদের পল্ট্রি ফার্মে বাবা ও ছেলে কাজ করতে যান। এসময় ছেলে আবু দারদা ফার্মে কাজ করতে গিয়ে বিদ্যুতের অরক্ষিত তারের সঙ্গে জড়িয়ে পড়েন।
স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






