চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যানন্দ’র চেয়ারম্যান পদে বহাল থাকছেন কিশোর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২২ পূর্বাহ্ণ ০৬, মে ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশজুড়ে আলোচিত সমাজসেবামূলক প্রতিষ্ঠান ‘বিদ্যানন্দ’র প্রধানের পদ ছাড়ছেন না বলে জানিয়েছন প্রতিষ্ঠানটির প্রধান কিশোর কুমার দাশ।

মঙ্গলবার রাতে বিদ্যানন্দের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

সেখানে কিশোর কুমার দাশ বলেন, ‘আমার সিদ্ধান্তগুলোতে পাগলামি এবং আবেগের প্রভাব যুক্তির চেয়ে বেশি থাকে। ক্ষমা চাচ্ছি এই সীমাবদ্ধতার জন্য। আজকে আমার এক সিদ্ধান্ত নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে, সেটা নিয়ে আমার বক্তব্য প্রকাশ করলাম -আমি বিদ্যানন্দ ছাড়ছি না, পরিচালনা পর্ষদেই থাকছি। শুধু দায়িত্ব পরিবর্তন করার সিদ্ধান্ত জানিয়েছি। পরিচালনা পর্ষদে এখনো সে আবেদন গ্রহণ করে নি।”

তিনি আরো জানান “কোন চাপে এই সিদ্ধান্ত নেই নি আমি। শারীরিক ক্লান্তি এবং ব্যক্তিগত আবেগের কাছে হার মেনে এই সিদ্ধান্ত নেয়া। সব ধর্মের মানুষের সহযোগিতায় এতদূর আসা। কিছু মন্দ লোক অপপ্রচার করে সেটা খুবই নগন্য।

যদি আমার আগের বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে, আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাই। এবং অনুরোধ থাকবে, আমাদের পক্ষে লিখতে গিয়ে অনুমান ভিত্তিক অন্যকে দোষারোপ করবেন না।”

এর আগে মঙ্গলবার সকালে বিদ্যানন্দের অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়, ‘বিদ্যানন্দ’র কাজ বিদ্যা বা শিক্ষা দিয়ে শুরু হলেও বিভিন্ন সময় সংগঠনটির সঙ্গে ধর্মীয় সংশ্লিষ্টতা খুঁজেছেন এক শ্রেণির ইন্টারনেট ব্যবহারকারী। আর এ কারণেই প্রতিষ্ঠানের প্রধানের পদ থেকে কিশোর কুমার দাশ সরে গেলেন।’

Reneta

এ নিয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানান। প্রতিবাদকারীরা বলছেন, ভালো উদ্যোগ নিয়ে পথ চলা সংগঠনটির প্রতিষ্ঠাতার পদত্যাগ এদের পথচলা বাধাগ্রস্ত করবে।

অনেকেই কিশোর কুমার এ সিদ্ধান্ত থেকে সরে আসারও আহ্বান জানিয়েছেন।

শহীদ সুরকার আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ ফেসবুকে লিখেছেন, “বিদ্যানন্দ – Bidyanondo নাম থাকবে। কিশোর কুমার দাসও থাকবেন। কিশোর কুমার দাস মনে রাখবেন, যে যুদ্ধে জয়ী হতে চায়, সে একাই লড়াই করতে যায়, কারো জন্য অপেক্ষা করে না।”

কবি ও লেখক শাহীন রেজা রাসেল লিখেছেন, “প্রিয় কিশোর, আমরা সমগ্র জাতি আপনার কাছে ক্ষমাপ্রার্থী। দয়া করে ধর্মব্যবসায়ীদের নোংরা কথায় আপনি পদত্যাগ করবেন না। ওদের মুখে থুথু ছুঁড়ে দিন। তারপর দ্বিগুণ উৎসাহে আবার কাজে ঝাঁপিয়ে পড়ুন। বিদ্যানন্দকে এগিয়ে নিন আরো সামনে। আমরা আছি আপনার পাশে।”

অভিনেত্রী শাহনাজ খুশী লিখেছেন, “বিদ্যানন্দমানুষের কাছে দরদী ইতিহাস হয়ে গেছে, এটা নিয়ে হিংসাত্মক কিছু করে কোন লাভ নাই! এর রদবদল করে ,একটা মায়াবী আশ্রয় নষ্ট হবে, একটা সুন্দর ইতিহাস পঁচে যাবে শুধু! যারা করছে তাদের যোগ্যতা শুধু নষ্ট করা!! জাতীয় সংগীতের উপর আংগুল তুলে যেমন কবিগুরু রবীন্দ্রনাথ শেষ হয়ে যায় না! কিশোর দাশকে নিয়ে আংগুল তুলেও তাকে নিঃশেষ করা যাবে না। তিনি মানবতার দরদী ফেরিওয়ালা!

দেশের এই সঙ্কটকালে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। খেটে খাওয়া মানুষদের জন্য ত্রাণ নিয়ে পুরো শহরময় ছুটছে এর স্বেচ্ছাসেবীরা৷ সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বিভিন্ন জেলায়ও ত্রাণ পাঠাচ্ছে।

যখন চিকিৎসার জন্য চিকিৎসক, নার্সদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের সংকট ছিল তখন বিদ্যানন্দ নিজেদের বাসন্তী গার্মেন্টসে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) বানিয়েছে। সেই পিপিইগুলো বিনামূল্যে সরবরাহ করেছে ঢাকাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে।

যেসব জায়গাগুলোতে জনসমাগম বেশি হয়, ভাইরাস সংক্রমণ ঘটাতে পারে, সেখানে জীবাণুনাশকও ছিটিয়েছে। মানুষের হাত ধোয়ার ব্যবস্থা করে দিতে রাজধানীর বিভিন্ন স্থানে বসিয়েছে অস্থায়ী হাত ধোয়ার বেসিন। সরবরাহ করা হয়েছে পানি ও সাবান।

তৈরি করেছে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক; যা বিতরণ করা হয়েছে খেটে খাওয়া মানুষদেরকে৷ পুরো রমজান মাসজুড়ে বিদ্যানন্দ ফাউন্ডেশন বিভিন্ন এলাকায় দুস্থ পরিবারগুলোকে ইফতার ও সেহেরি দিচ্ছে।

২০১৩ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটি মূলত সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা সহায়ক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তবে এর বাইরেও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে তারা। সংগঠনের ‘এক টাকায় আহার’ নামের একটি প্রকল্পও বেশ পরিচিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোর কুমার দাশবিদ্যানন্দ
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের জয়ে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

জুন ৩০, ২০২৬

‘সিন্ধুর পানি আটকাতে এলে হাত কেটে দেব’, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি

জুন ৩০, ২০২৬

বরগুনায় গবাদিপশুর মধ্যে ছড়িয়ে পড়ছে খুরা রোগ

জুন ৩০, ২০২৬

শহীদ মিনারে শেষ শ্রদ্ধায় সিক্ত শিল্পগুরু মুস্তাফা মনোয়ার

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই থেকে সরকারি রাজস্ব জমায় ‘এ-চালান’ বাধ্যতামূলক

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT