চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাখ টাকায় পোড়া প্যান্ট কিনলেন রাফসান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ০৬, এপ্রিল ২০২৩
বিনোদন
A A

দেশের সব থেকে বড় পাইকারি কাপড়ের মার্কেট বলা হয় বঙ্গবাজারকে। ঈদকে কেন্দ্র করে রোজা শুরুর পর থেকেই ধীরে ধীরে জমে ওঠে এ মার্কেটের ব্যবসা। এ বছরও জমতে শুরু করেছিল বঙ্গবাজারের কেনাবেচা। কিন্তু হঠাৎ লাগা আগুন সব কেড়ে নিয়েছে ব্যবসায়ীদের। ক্ষতি হয়েছে শত কোটি টাকার পণ্য।

অনেকে কোটিপতি থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হয়ে গেছেন। নিজের সামর্থের মধ্যে তাদের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন শোবিজ অঙ্গনের প্রিয় মুখ। লাখ টাকায় পোড়া একটি লুঙ্গি কিনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, অভিনেতা তাহসান খান।

সেই ধারাবাহিকতায় লাখ টাকায় পোড়া একটি প্যান্ট কিনে নিলেন দেশের জনপ্রিয় ইউটিউবার রাফসান। তিনি জনপ্রিয় ‘রাফসান দ্য ছোটভাই’ নামে। রাফসানের মহতী এই কাজের বিষয়টি জানিয়েছে একুশে পদকপ্রাপ্ত মানবিক ফাউন্ডেশন বিদ্যানন্দ।

বিদ্যানন্দের পেইজ থেকে বুধবার রাতে জানানো হয়, ‘লাখ টাকা পোড়া প্যান্টের জন্য! একটু আগে বঙ্গবাজার আগুনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাফসান একটি জিন্স প্যান্ট কিনে নিয়েছেন বিদ্যানন্দ থেকে। এমন ১০০ মানুষ এগিয়ে আসলে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী ঘুরে দাঁড়াবে এই ঈদের আগেই।’

বিদ্যানন্দ জানায়, তারা নগদ এক কোটি টাকা তুলে দিতে চায় ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে। একটি পোস্টে তারা জানায়, আপনাদের মতো অসাধারণ সাপোর্টারদের পাশাপাশি আমরা কিছু তারকা ব্যক্তিত্বকে সংযুক্ত করতে চাচ্ছি সচেতনতা বাড়াতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুনতাহসানবঙ্গবাজারবিদ্যানন্দরাফসানলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মনিবিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ ২০২৬’এর বিশেষ আয়োজনে চলচ্চিত্র জগতের মহাতারকারা

জুন ১৫, ২০২৬

সাংবাদিকদের সত্যকে তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

জুন ১৫, ২০২৬

জনগণ ভালো নেই, পাশা পুরো উল্টে গেছে: মাহমুদুর রহমান মান্না

জুন ১৫, ২০২৬

মাগুরা জেলা প্রশাসক গুরুতর অসুস্থ, হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হলো

জুন ১৫, ২০২৬

চায়ের আড্ডায় বিশ্বকাপের উন্মাদনা ছড়াতে ডানো ডেইলি পুষ্টির বিশেষ ‘ফুটবল ফ্যান প্যাক’

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT