চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশে থাকলেও আমার মন পড়ে আছে দেশে: তাসকিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

‘ঢাকা অ্যাটাক’ এর পর টানা শুটিং করেছেন তাসকিন রহমান। সেজন্য শরীরের উপর কম ধকল যায়নি। এতে করে অসুস্থ হয়ে পড়েন ঢালিউডে নতুনদের মধ্যে সবচেয়ে আলোচিত অভিনেতা তাসকিন রহমান। তাই চিকিৎসার জন্য নভেম্বরের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়ার সিডনি যান তিনি।

মূলত তাসকিনের অসুস্থতার কারণ ছিল অপটিক্যাল নার্ভে। মস্তিষ্কের সঙ্গে যুক্ত থাকলেও সেখানে কোনো সমস্যা হয়নি। অপটিক্যাল নার্ভে প্রচণ্ড চাপ পড়ায় ভীষণ অসুস্থ হন তারকা অভিনেতা তাসকিন রহমান।

সিডনি থেকে মুঠোফোনে তাসনিক আলাপ করেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে। তিনি জানান, আগের চেয়ে ভালো আছেন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তাসকিন বলেন, ডিসেম্বরে সার্জারি হয়েছে। দুবার ফলোআপ হয়েছে। মার্চের প্রথম সপ্তাহে তৃতীয় ফলোআপ হবে। শেষ এই ফলোআপের রেজাল্টের উপর নির্ভর করছে কবে দেশে ফিরবো। আশা করছি ফিরতে বেশি দেরি হবে না। বিদেশে থাকলেও আমার মন পড়ে আছে দেশে। সেখানকার অনেকের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। কাজের আলাপ হচ্ছে।

তাসকিন সিডনি থাকায় শুটিংয়ে থাকা তার ‘গিরগিটি’ ছবির শুটিং স্থগিত আছে বলে জানালেন। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত অপারেশন সুন্দরবন, ওস্তাদ, মিশন এক্সট্রিম, ক্যাসিনো, শানসহ একাধিক সিনেমা।

তাসকিন বলেন, সিডনিতে বেশীরভাগ সময় বিশ্রামে আছি। অপারেশন ঠিকভাবে হয়েছে। এখন আমাকে বিশ্রাম নিতে বলা হয়েছে। আগের চেয়ে অনেক ভালো আছি। কম্পিউটার বা টিভি মনিটরের দিকে কম তাকাতে বলা হয়েছে। চোখের প্রেসার বেড়ে যাওয়ায় এই সমস্যা হয়েছে। কিছুদিন আগে গণমাধ্যমে আমার অসুস্থতা ও সার্জারি নিয়ে ভুল সংবাদ এসেছে। মস্তিস্কে নয় আমার প্রধান সমস্যা চোখে।

তিনি বলেন, চিকিৎসক বলেছেন ঠিক হয়ে যাবে। পরে ভারি কোনো কাজ করতেও সমস্যা হবে না।

Reneta

এর আগে তিনি অস্ট্রেলিয়ার ফেডারেল গভর্নমেন্টের সঙ্গে ইনভেশটিগেশন ডিপার্টেমেন্টে কাজ করতেন। প্রায় একযুগের বেশি সময় ধরে তিনি সেখানে কর্মরত ছিলেন। এবার সেখানে গিয়ে কাজে যোগ দেননি। তাসকিন বলেন, অথরিটি আমার বর্তমান অবস্থা সম্পর্কে অবগত। চাইলেই চুক্তিতে কাজ করতে পারবো। কিন্তু আমার অনেকগুলো সিনেমা মুক্তির প্রহর গুনছে। এখনও পর্যন্ত মনে হচ্ছে আমি বাংলাদেশে কাজ করে সঠিক সিদ্ধান্ত নিয়েছি। কারণ, মানুষ এখনও সিনেমা দেখতে চাচ্ছে। তবে তারা ভালো সিনেমা চাচ্ছে। এখন আমাদের উচিত তাদের ভালো মানের ছবি উপহার দেওয়া। আমি বেছে বেছে ভালো কাজের চেষ্টা করেছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপারেশন সুন্দরবনওস্তাদক্যাসিনোগিরগিটিতাসকিনমিশন এক্সট্রিমলিড বিনোদনশানসিডনিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT