রাজনীতি

বিদেশে খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে বিএনপির নতুন কর্মসূচী

জনসমাগম ও প্রতিবাদ কর্মসূচী বিএনপির নতুন কর্মসূচীর জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির নতুন কর্মসূচীর প্রতিবাদে জনসমাগম ও কর্মসূচী পালন করছে নেতাকর্মীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বুধবার জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দেবে বিএনপি। বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচি দিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন আর আন্দোলন ছাড়া পথ নেই। একইসঙ্গে দলের নেতাকর্মীদের হঠকারিতা না করার কথা বলেছেন তিনি।

দলের মহাসচিব নতুন কর্মসূচি দিয়ে নেতাকর্মীদের দলীয় নির্দেশ মানার আহ্বান জানিয়েছেন। দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতারা।

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি আর বিদেশে চিকিৎসার দাবিতে শনিবার গণঅনশন কর্মসূচি থেকে এই বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছিল বিএনপি। সারা দেশে কর্মসূচি পালন করেছে দলটি।

রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে হয়েছে সমাবেশ। দলের অঙ্গসংগঠন থেকে শুরু করে নীতিনির্ধারক পর্যন্ত প্রত্যেকেই বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি জানান।

বিষয়:খালেদা জিয়ার চিকিৎসা বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…