বিদেশি টিভি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশ

বাংলাদেশে ডাউনলিংকপূর্বক সম্প্রচারিত বিদেশি টিভি চ্যানেলে দেশি পণ্যের বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়।
সম্প্রতি জারিকৃত এক তথ্য বিবরণীতে বলা হয়, কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬-এর ধারা ১৯-এর ১৩ নং উপ ধারায় বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
কিন্তু বাংলাদেশে সম্প্রচারিত কোনো কোনো বিদেশি টিভি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে মর্মে জানা গেছে, যা উক্ত আইনের পরিপন্থী।
বিদেশি টিভি চ্যানেল ডাউনলিংকপূর্বক সম্প্রচারের জন্য প্রদত্ত অনুমতি বা অনাপত্তিপত্রে ‘কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬’ যথাযথভাবে প্রতিপালনের শর্ত আরোপ করা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…







