বিদায় বলছেন ডেনিয়েল ক্রেগ, নতুন জেমস বন্ড টম হার্ডি

ডেনিয়েল ক্রেগ ও টম হার্ডি, দুইজন অভিনেতা, জেমস বন্ড চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ
চলতি বছরের নভেম্বরে মুক্তি পাওয়ার কথা ড্যানিয়েল ক্রেগ অভিনীত জেমস বন্ড সিরিজের সিনেমা ‘নো টাইম টু ডাই’। কিন্তু চলমান করোনা পরিস্থিতির কারণে আদৌ সিরিজটি যথাসময়ে মুক্তি নিয়ে আছে সংশয়।
তবে এরই মাঝে জানা গেল সিরিজটির পরবর্তী কিস্তি নিয়ে আরেকটি চমকপ্রদ খবর! পরবর্তী কিস্তিতে জেমস বন্ডের চরিত্রে থাকছেন না ডেনিয়েল ক্রেগ! বরং তার পরিবর্তে দেখা যাবে আইরিশ অভিনেতা টম হার্ডিকে!
মূলত চলতি বছরের জুন মাসে অডিশন দিয়ে অন্যতম প্রতিদ্বন্দ্বী মারফিকে পেছনে ফেলেছেন হার্ডি। দ্য ভ্যালকন থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী কিস্তিতে চুক্তিবদ্ধ হলে বন্ড ‘এজেন্ট ০০৭’ চরিত্রে দ্বিতীয় কোনো আইরিশ হিসেবে নাম লেখাবেন হার্ডি। সেই সাথে শিগগিরি এর পরবর্তী সিরিজ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এদিকে ব্রিটিশ স্পাই অ্যাকশন থ্রিলার জেমস বন্ডের চরিত্রে পাঁচটি কিস্তিতে অভিনয় করার পর এবার এটি থেকে অবসর নিতে চান ৫২ বছর বয়সী ড্যানিয়েল ক্রেগ। মূলত স্বেচ্ছায় এমন সিদ্ধান্ত তার।
জেমস বন্ডের চরিত্রে এখন পর্যন্ত অভিনয় করতে দেখা গেছে শন কনারি, জর্জ ল্যাজেনবি, রজার মুরে, টিমোথি ডাল্টন, পিয়ার্স ব্রুসনান ও ড্যানিয়েল ক্রেগ এর মত অভিনেতাদের।






