স্পোর্টস

বিদায় ক্যাসিয়াস, ফিরলেন তেভেজ

বিদায় ক্যাসিয়াস, ফিরলেন তেভেজ

নতুন ফুটবল মৌসুমের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে  বিশ্বসেরা ক্লাব ও তারকা ফুটবলাররা। নতুনদের  বরণ আর  পুরোনোদের বিদায় সংবর্ধনার পাশপাশি চলছে মাঠের প্রস্তুতি শুরুর আনুষ্ঠানিকতা।

২৫ বছরের পুরোনো ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে পর্তুগীজ ক্লাব এফ.সি পোর্তোতে যোগ দিয়েছেন ২০১০’র বিশ্বকাপ জয়ী স্পেনের অধিনায়ক  ইকার ক্যাসিয়াস। অবহেলিত ক্যাসিয়াস সমর্থকদের এমন সমালোচনার মুখে রিয়াল মাদ্রিদ ঘটা করে বিদায় জানিয়েছেন এই কিংবদন্তীর গোলকিপারকে। 

আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স সমর্থকরা বরণ করেছেন ঘরের ছেলে কার্লোস তেভেজকে। বিশ্বখ্যাত দলগুলোতে খেলে আসা এই স্ট্রাইকার  ক্যারিয়ারের শেষ পর্বে ফিরে এসেছেন তার পুরোনো দল বোকা জুনিয়র্সে।

স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনাও মেতেছে নবীন বরণে।  অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে যোগ দেয়া ডিফেন্ডার আর্দা তুরান পুরোনো খেলোয়াড় ইনিয়েস্তার সঙ্গে সেরেছেন মেডিক্যাল টেস্ট। এরপর শুরু হয়েছে নতুন মৌসুমের জন্য বার্সেলোনার প্রস্তুতি। 

বিষয়:ক্যাসিয়াস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…