চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফুটবল আমাকে একজন ভাই দিয়েছে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ১৪, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ক্যারিয়ারের দীর্ঘ ১৬টি বছর কাটানোর পর রিয়াল মাদ্রিদ অধ্যায়ের সমাপ্তি টেনেছেন ক্লাবটির হয়ে সর্বোচ্চ সংখ্যক শিরোপাজয়ী মার্সেলো ভিয়েরা। বার্নাব্যু ছেড়ে সেখানকার একসময়ের সতীর্থ পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর থেকে তিনি পেলেন আবেগঘন বার্তা।

রিয়ালের ইতিহাসের অন্যতম সফল জুটি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছিলেন রোনালদো-মার্সেলো। অনেক আগেই লস ব্লাঙ্কোস ডেরা ছেড়ে জুভেন্টাস ঘুরে এখন ম্যানচেস্টার ইউনাইটেড সিআর সেভেনের ঠিকানা। মার্সেলো এখনও নতুন গন্তব্যের ব্যাপারে কিছু জানাননি। তবে বার্নাব্যু এখন তার জন্য অতীত।

ব্রাজিলিয়ান লেফট ব্যাকের রিয়াল ছাড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন রোনালদো। ইউনাইটেড স্ট্রাইকার মার্সেলোর সঙ্গে নিজের একটি সাদাকালো ছবিও পোস্ট করেছেন।

Banglabid

রোনালদো লিখেছেন, ‘একজন সতীর্থের চেয়েও বেশিকিছু। ফুটবল আমাকে একজন ভাই দিয়েছে। মাঠের ভেতর এবং বাইরে আমার জীবনের অন্যতম সেরা তারকা, যার সঙ্গে লকাররুম ভাগাভাগি করতে পেরেছি। নতুন দুঃসাহসিক অভিযানের জন্য এগিয়ে যাও মার্সেলো!’

রিয়ালের সাবেক গোলরক্ষক ইকার ক্যাসিয়াসও একসময়ের সতীর্থ মার্সেলোকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন।

‘তুমি ছোটবেলায় (রিয়ালে) এসেছিলে। কতবার চিৎকার করে বলেছি মার্সেলোলোলোলোলো, ফিরে এসো! কিংবদন্তি হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমার বন্ধুকে একটি বড় আলিঙ্গন এবং ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাচ্ছি।’

Reneta

ব্রাজিল দলের উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র স্বদেশির রিয়াল ছাড়া নিয়ে বলেছেন, ‘মার্সেলো! সবকিছুর জন্য ধন্যবাদ! বিশ্বের সেরা ক্লাবে সবচেয়ে বেশি শিরোপাধারী কিংবদন্তি খেলোয়াড়। আপনার কাছ থেকে খেলা শিখতে পারাটা আনন্দের ছিল।’

রিয়ালের জার্মান মিডফিল্ডার টনি ক্রুজ টুইটারে লিখেছেন, ‘আমি নিশ্চিতভাবে বলতে পারি যে সর্বকালের সেরা লেফট ব্যাকের সঙ্গে খেলেছি।’

মাত্র ১৯ বছর বয়সে ২০০৭ সালে ফ্লুমিনেন্স থেকে রিয়ালে আসেন মার্সেলো। তাতেও ছিল নাটকীয়তা। স্প্যানিশ ক্লাব সেভিয়ার উদ্দেশে বিমানে উঠে বার্নাব্যুতে অবতরণ করেন। ক্লাবটির হয়ে জিতেছেন ২৫টি শিরোপা। যার ভেতর আছে ৬টি লা লিগা ও ৫টি চ্যাম্পিয়ন্স লিগ। ৫৬৪ ম্যাচে করেছেন ৩৮ গোল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাসিয়াসক্রুজভিনিসিয়াসমার্সেলোরিয়াল মাদ্রিদরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

নিজভূমে পরবাসী: কেমন আছে বাংলাদেশের হাতিরা?

আগস্ট ১২, ২০২৬

আজানের জবাব দেওয়ার সঠিক নিয়ম কী?

আগস্ট ১২, ২০২৬

অস্ট্রেলিয়া পেসারদের অতিরিক্ত বাউন্স চিন্তার কারণ শান্তদের

আগস্ট ১২, ২০২৬

বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ!

আগস্ট ১২, ২০২৬

প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT