চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিতর্কিত ও বিশৃঙ্খলাকারীদের’ বিষয়ে যা বললেন শোভন-রাব্বানী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৬ পূর্বাহ্ণ ১৬, মে ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে দলের নীতি-আদর্শ পরিপন্থি কেউ থাকলে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে ২৪ ঘণ্টার মধ্যে তাদের অব্যাহতি দেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠেনর সভাপতি এবং সাধারণ সম্পাদক।

এর স্থলে অধিকতর যোগ্যদের পদায়ন করা হবে বলেও জানান তারা।

বুধবার রাতে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলন করেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

Banglabid

এসময় গোলাম রাব্বানী বলেন: যাদের বিরুদ্ধে সংগঠনের নীতি-আদর্শ বহির্ভূত অথবা গঠনতন্ত্র বিরোধী; যেমন- বিবাহিত, অছাত্র, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অভিযোগ পাওয়া গেছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব অভিযোগ যাচাই বাছাই করে তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হবে। এর স্থলে অধিকতর যোগ্যদের পদায়ন হবে।

তিনি বলেন: এর পাশাপাশি অনভিপ্রেত ও অপ্রত্যাশিত ঘটনা যারা ঘটিয়েছেন, তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন: কমিটিতে যারা বিতর্কিত তাদের যেমন অব্যহতি দিবো, তেমনি যারা বিশৃঙ্খলা করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিবো।

Reneta

এসময় কমিটি যেটা হয়েছে সেটা বহাল থাকবে বলেও জানান ছাত্রলীগ সভাপতি।

বিয়ে প্রসঙ্গে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে শোভন বলেন: ছাত্রলীগ করলে বান্ধবী থাকবে না, এমনটি কোথাও নেই। যার সঙ্গে আমার তোলা ছবি শেয়ার করা হচ্ছে সে আমার বান্ধবী।

ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ করে গোলাম রাব্বানী বলেন: সদ্য সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকের কোনো ধরনের সহযোগিতা আমরা পাইনি। সহযোগিতা পেলে ৬ মাস আগে কমিটি দিতে পারতাম। কমিটি নিয়ে তারা নোংরা খেলা খেলেছে।

এর আগে গত সোমবার সন্ধ্যার পর বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান না পাওয়া (পদবঞ্চিত) নেতাদের উপর হামলার ঘটনা ঘটে। এই হামলা থেকে বাদ যায়নি নারী নেত্রীরাও। কয়েকজন নেত্রীকে চেয়ার দিয়ে পেটানো হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা বিশ্বববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগের বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদকের অনুসারীদের চালানো ওই হামলায় মারাত্মক আহত হন ছাত্রলীগ নেত্রী বি এম লিপি আক্তার, শ্রাবণী দিশা, শ্রাবণী শায়লা এবং তিলোত্তমা শিকদার। তাদের মধ্যে শ্রাবণী দিশার ভ্রু’র নিচে অন্তত ১৮টি সেলাই দিতে হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অপরাজিত বাংলাদেশের ‘দুশ্চিন্তা’র নাম সাকিব

পরবর্তী

বিমানের বহরে এলো পঞ্চম বোয়িং ৭৩৭-৮০০

পরবর্তী
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-বোয়িং

বিমানের বহরে এলো পঞ্চম বোয়িং ৭৩৭-৮০০

ভারতের উপরাষ্ট্রপতির প্রশংসা পেলেন মহেশ বাবু

সর্বশেষ

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জেন্ডার-সংবেদনশীল কনটেন্টে ‘সমতায় তারুণ্য মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬’, আবেদন আহ্বান

আগস্ট ২১, ২০২৬

ম্যাকাইয়ের ভিন্ন কন্ডিশনে যে পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

চলছে সারাদেশে শাহীন শিক্ষা পরিবারের স্পেলিংস্টার বাছাই

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT