তথ্যপ্রযুক্তি

বিটিসিএল এর লাইন রেন্ট বাতিল, ১৫০ টাকায় অফুরন্ত টকটাইম

বিটিসিএল এর লাইন রেন্ট বাতিল, ১৫০ টাকায় অফুরন্ত টকটাইম

বিটিসিএল টেলিফোন সেবা আরও জনবান্ধব ও সময়োপযোগী করার লক্ষ্যে মাসিক টেলিফোন লাইন রেন্ট বাতিল করা হয়েছে। এখন থেকে মাসিক ১৫০ টাকায় বিটিসিএল থেকে বিটিসিএলে যত খুশি মিনিট কল করা যাবে।

এছাড়া বিটিসিএল থেকে অন্য যে কোনো অপারেটরে ৫২ পয়সা মিনিট কলচার্জ নির্ধারণ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। 

বুধবার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লি. (বিটিসিএল)  সূত্রে জানা গেছে।

আগামী ১৬ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

বিষয়:বিটিসিএল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…