অবশেষে মার্চের মাঝামাঝি চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা (ফোরজি) পেতে যাচ্ছেন দেশের মোবাইল গ্রাহকরা। ফোর জি’র লাইসেন্স পেতে ৫টি এবং ফোর জি তরঙ্গের নিলামে অংশ নিতে বিটিআরসিতে আবেদন করেছে ৪টি প্রতিষ্ঠান।
থ্রিজি সেবা চালু হওয়ার তিন বছর পর ফোরজি যুগে পা রাখতে যাচ্ছে বাংলাদেশ। মোবাইল সেবাকে যুগোপযোগী করতে মোবাইল অপারেটরগুলোকে ফোরজি লাইসেন্স দিতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি।
আবেদন জমা দেওয়ার শেষ দিনে ফোরজি লাইসেন্স পেতে আবেদন করেছে টেলিটক, রবি, গ্রামীণফোন, বাংলালিংক ও থ্রি জি নিলামে অংশ না নেওয়া সিটিসেল।
টোয়েন্টি ওয়ান থাউজেন্ড মেগা হার্জের স্পেকট্রাম অকশন এর জন্য ন্যুনতম মূল্য ধরা হয়েছে ২ কোটি ৭ লাখ মার্কিন ডলার বা ১৭২ কোটি টাকা। আর এইটিন ও নাইন থাউজেন্ড মেগা হার্জের স্পেকট্রামের দাম ৩ কোটি মার্কিন ডলার বা আড়াইশ কোটি টাকা।
১৩ ফেব্রুয়ারি স্পেকট্রাম নিলামের পর ৬০ শতাংশ টাকা পরিশোধ করলেই গ্রাহকদের ফোর জি সেবা দিতে পারবে মোবাইল অপারেটরগুলো।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:








