তথ্যপ্রযুক্তি

কমলাপুর স্টেশন এলাকায় টেলিফোন ও ইন্টারনেট সেবা বিঘ্নিত, মেরামত চলছে

BTCL লোগো, বাংলাদেশে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সংস্থার BTCL লোগো, সবুজ পৃথিবী ও সংস্থার নাম।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেট্টোরেল প্রকল্পের কাজের সময় গত ১৫ সেপ্টেম্বর কমলাপুর স্টেশন এলাকায় বিটিসিএল এর সেকেন্ডারী (ওভারহেড ও আন্ডার গ্রাউন্ড)  কেবল কাটায় সংলগ্ন এলাকার বেশ কিছু টেলিফোন ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বর্তমানে তা মেরামতের কাজ চলছে। 

সোমবার (২ অক্টোবর) এক বিবৃতিতে এই কথা জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

বিবৃতিতে বলা হয়, মেট্রোরেলের সাথে সমন্বয় করে সেকেন্ডারী (ওভারহেড ও আন্ডার গ্রাউন্ড)  কেবলটি মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। ব্যস্ততম সড়ক হওয়ায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিনের বেলায় অপটিক্যাল ফাইবারের মেরামত কাজ পুরোদমে শুরু করা সম্ভব হচ্ছে না।

সেকেন্ডারী (ওভারহেড ও আন্ডার গ্রাউন্ড)  কেবল মেরামত কাজ শেষ করতে প্রায় ৩ সপ্তাহ সময় লাগবে বলে আশা করা যাচ্ছে।

এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে বিটিসিএল।

বিষয়:ইন্টারনেট টেলিফোন বিটিসিএল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…