চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয় দিবসে মুক্তি পাচ্ছে ‘নবাব এল.এল.বি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৭ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২০
বিনোদন
A A

একাধিকবার মুক্তির তারিখ ঘোষণা করেও পরিবর্তন করা হয়েছে দেশের শীর্ষ তারকা শাকিব খান অভিনীত ‘নবাব এল.এল.বি’ ছবির। তবে এবার আর নড়চড় হবে না বলে জানালেন পরিচালক অনন্য মামুন।

তিনি বলেন, বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) রাত ৮ টায় ‘নবাব এল.এল.বি’ মুক্তি দেয়া হবে আই থিয়েটার (ইন্টারনেট থিয়েটার) অ্যাপে।

বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি ফাইভ স্টার হোটেলে অ্যাপ লঞ্চিং অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে এমন ঘোষণা দেন পরিচালক অনন্য মামুন। যিনি ‘নবাব এল.এল.বি’ ছবির পরিচালক। বলেন, ১৬ ডিসেম্বর রাত ৮ টায় আই থিয়েটার অ্যাপে নবাব এলএল.বি মুক্তি পাবে।

Banglabid

সেখানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, অভিনেতা তারিক আনাম খান, ইমন, রোশান, পূজা চেরী, কণ্ঠশিল্পী ইমরান, কণা প্রমুখ।

মূলত দেশে প্রতিনিয়ত ঘটা ধর্ষণের বিরুদ্ধে জোরালো আওয়াজ তোলা হয়েছে ‘নবাব এল.এল.বি’ ছবিতে। প্রকাশ হওয়া টাইটেল গান জুড়েই সেই ইঙ্গিত পাওয়া গেছে। তিন মিনিটের এ গানে কথা ছিল এমন ‘আমি ধর্ষিত বোনেদের হাত, আমি নবাব’। গানে আরও উল্লেখ করা হয়েছে, নারী ধর্ষণ মানেই স্বাধীনতা হত্যা।

পরিচালক অনন্য মামুন বলেন, ১৯৭১ সালে পাকিস্তানীরা এদেশের নারীদের ধর্ষণ ও বিভিন্নভাবে নির্যাতন করেছে। যা কলঙ্কজনক অধ্যায়। দেশ স্বাধীন হওয়ার ৪৯ বছর পরেও বাংলাদেশে ধর্ষণের ঘটনা থেমে নেই। যারা এই কাজ করছে তাহলে এরা কারা? মূলত এটাই ‘নবাব এলএলবি’ সিনেমার উপজীব্য।

Reneta

শাকিব খানের ‘নবাব এলএলবি’ ছবি নির্মাণের শুরু থেকেই আলোচনায়। করোনার মধ্যেও দেশ সেরা এ চিত্রনায়ক এ ছবির শুটিংয়ে নামেন ১০ সেপ্টেম্বর থেকে। টানা শুটিংয়ের মাধ্যমে শাকিব খান কাজ শেষ করছেন। শুরুর দিনেই ছবিতে শাকিবের লুক প্রকাশের পর থেকে নতুন করে নেটিজনরাও ‘নবাব এল.এল.বি’ দেখার আগ্রহ প্রকাশ করছে।

শাকিব খান ছাড়াও অভিনয় করছেন মাহি, স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম, রাশেদ অপু, এল আর সীমান্ত, শাহেদ আলী প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এল আর সীমান্তনবাবমাহিরাশেদ অপুলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশাকিব খানশাহেদ আলীস্পর্শিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনার প্রকোপ ঠেকাতে নতুন ফার্মাসিউটিক্যাল প্ল্যান্ট উদ্বোধন পুতিনের

পরবর্তী

সৌম্য-লিটন রানে, ঢাকাকে গুঁড়িয়ে চট্টগ্রামের শুরু

পরবর্তী

সৌম্য-লিটন রানে, ঢাকাকে গুঁড়িয়ে চট্টগ্রামের শুরু

করোনাভাইরাস

অক্সফোর্ডের ৩ কোটি ভ্যাকসিন কিনবে বাংলাদেশ

সর্বশেষ

‘এই আসরে হারলেও আসে-যায় না’

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথন জিতলেন মা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে শিক্ষিকা নিহত: তিন আসামির ৫ দিনের রিমান্ড

আগস্ট ৩১, ২০২৬

প্রতিপক্ষ ভালো, ‘ফাইট’ করতে চান বাংলাদেশ অধিনায়ক

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সরকারি মাল দরিয়া মে ঢাল’ এটা দেখতে চাই না: ববি হাজ্জাজ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT