বিনোদন

বিজয়ের বিপরীতে নওয়াজ?

নওয়াজের ছবি, তিনি সিগারেট ধরিয়ে আছেন, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নওয়াজের ছবি, তিনি পেশাদার পোশাক পরা এবং সিগারেট ধরিয়ে আছেন, বিজয়ের বিপরীতে বিষয়টি বোঝানো হয়েছে. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউড সিনেমার প্রতিষ্ঠিত অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। তবে এখানে সুযোগ পাওয়ার রাস্তা মোটেও মসৃণ ছিলো না। প্রায় এক যুগ ধরে বহু সংগ্রাম করেছেন নিজের জাত চেনাতে! এখন তিনি সেরাদের একজন।

এবার শোনা যাচ্ছে বলিউড ছাড়িয়ে দক্ষিণী সিনেমাতেও অহরহ প্রস্তাব পাচ্ছেন তিনি। সর্বশেষ শোনা গেল, দক্ষিণী সুপারস্টার বিজয়ের পরবর্তী সিনেমা ‘থালাপতি ৬৫’ এর খলনায়কের চরিত্রে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকীকে। যার পরিচালনা করবেন নেলসন দিলীপ কুমার।

দক্ষিণী গণমাধ্যমের এই প্রতিবেদনের সূত্র ধরে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম নওয়াজউদ্দিনকে জিজ্ঞাসা করলে তিনি বিষয়টি সম্পূর্ণ ভাবে অস্বীকার করেন। তিনি জানান, আপাতত নেতিবাচক চরিত্রে অভিনয় করতে চাচ্ছি না। সুতরাং খবরটির কোন সত্যতা নেই।

এছাড়াও অভিনেতা আরো জানান, লকডাউনের পুরোটা সময় আমি সাড়া বিশ্বের অনেক চলচ্চিত্র দেখেছি। প্রতিটা অভিনেতা ও ফিল্ম থেকে অনেক কিছু শেখার আছে বলে আমি মনে করি। আমি অভিনয় শিল্পী এবং প্রত্যেকের অভিনয়কে সম্মান করি।

বিষয়:তামিল তেলেগু নওয়াজ নওয়াজ উদ্দিন সিদ্দিকী বিজয় সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…