চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজ্ঞাপন যুদ্ধে ‘বিব্রত’ সানিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ১২, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানের বানানো এক বিজ্ঞাপন নিয়ে রীতিমত যুদ্ধ লেগে গেছে ভারত-পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে। সেই লড়াইয়ে নাম লেখালেন ভারতের টেনিস কন্যা ও পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জা। তবে পক্ষে নয়, বিজ্ঞাপন নির্মাতাদের একহাত নিয়েছেন তিনি!

ইংল্যান্ড বিশ্বকাপের বহু কাঙ্ক্ষিত দ্বৈরথে ১৬ জুন মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। সেই ম্যাচকে কেন্দ্র করে ৩৩ সেকেন্ডের একটা বিজ্ঞাপনী ক্লিপ তৈরি করেছে পাকিস্তানি টেলিভিশন নেটওয়ার্ক জাজ। বিমান হামলায় পাকিস্তানে আটক ও পরে ফিরে আসা ভারতীয় উইং কমান্ডার অভিনন্দন বর্ধমানের মতো দেখতে এক মডেলকে নিয়ে তৈরি ওই বিজ্ঞাপন এখন বোমা হয়ে ফাটছে দুদেশের নেট দুনিয়ায়!

অবশ্য বিজ্ঞাপন যুদ্ধ শুরু করেছিল ভারতই। ২০১৫ বিশ্বকাপ ঘিরে নির্মিত বহু আলোচিত-সমালোচিত বিজ্ঞাপন ‘মওকা মওকা’র আদলে আরেকটি বিজ্ঞাপন নির্মাণ করে ভারতের স্টার স্পোর্টস। যে বিজ্ঞাপনে ভারতীয় দলের শ্রেষ্ঠত্বের নানা দিক তুলে ধরা হয়। সেটি নিয়েও শুরু হয়েছে তুমুল সমালোচনা।

Banglabid

নিজ দেশের এবং স্বামীর দেশের বিজ্ঞাপন লড়াই দেখে বেশ বিরক্ত সানিয়া। কারও পক্ষ না নিয়ে এ টেনিস সেনসেশন টুইটারে উল্টো ধুয়ে দিয়েছেন বিজ্ঞাপন নির্মাতাদের, ‘দুই সীমান্তের এপার-ওপার বিব্রতকর সব বিজ্ঞাপন। সত্যি বলছি, এই ম্যাচ নিয়ে জঘন্য সব বিষয় দিয়ে অহেতুক উত্তেজনা বাড়ানো কিংবা বিজ্ঞাপন তৈরি করার কোনো মানে নেই। যথেষ্ট হয়েছে। এটা কেবলই ক্রিকেট ম্যাচ। যারা ক্রিকেটকে বেশিকিছু মনে করে, তারা হয় আবেগ নিয়ন্ত্রণ করো নয়তো অন্যকিছু নিয়ে ভাবো!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯সানিয়া মির্জা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চীনে আরিফিন শুভ’র ছবি

পরবর্তী

দ্বিগুণ ভাড়ায় আন্তনগর বাসগুলো কী সেবা দেয়?

পরবর্তী

দ্বিগুণ ভাড়ায় আন্তনগর বাসগুলো কী সেবা দেয়?

নতুন ভ্যাট আইন হোক সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার হাতিয়ার

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT