চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজিবি ও আরাকান আর্মির মধ্যে যেভাবে শুরু হলো গোলাগুলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৮ পূর্বাহ্ণ ২৬, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

সন্ত্রাসী কাজে ব্যবহারের জন্য ঘোড়া নিয়ে আসার ঘটনার জের ধরে বান্দরবানের থানছি উপজেলার দুর্গম রোমাক্রী ইউনিয়নের বড় মদক এলাকায় আজ বুধবার সকাল থেকে বিজিবির সঙ্গে মিয়ানমারের আরাকান রাজ্যের আরাকান লিবারেশন পার্টি (এএলপি) ও আরাকান আর্মির সদস্যদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। 

থানছি উপজেলা চেয়ারম্যান ক্যা হ্লা চিং মারমা ও সদর ইউপি চেয়ারম্যান মাংসার হেডম্যান জানান, গত সপ্তাহে মিয়ানমারের বিচ্ছিন্নতা বাদী আরাকান বাহিনীরা সন্ত্রাসী কাজে ব্যবহারের জন্য বান্দরবান থেকে ১০/১৫টি ঘোড়া বড় মদক এলাকায় নেয়ার সময় তিন্দু বিজিবি ক্যাম্পের সদস্য আটক করে। ঘোড়া আটকের ঘটনার জের ধরে সকালে মিয়ানমার বিচ্ছিন্নতাবাদী এএলপি ও আরাকান আর্মির সদস্যরা সংঘবদ্ধ হয়ে বড় মদক বিজিবি ক্যাম্পে ঘেরাও করে কয়েক রাউন্ড গুলি ছুড়লে বিজিবির সদস্যরা আত্মরক্ষাতে পাল্টা গুলি চালায়। 

বিজিবির চট্টগ্রাম দক্ষিণ পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল হাবিবুল করিম সাংবাদিকদের জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।

রেমাক্রী ইউপি চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা জানান, দুপুর সাড়ে ১২টার পর থেকে গোলাগুলি বন্ধ রয়েছে। বড় মদক বাজারে দোকান-পাট ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ রেখে স্থানীয় নিরাপদ জায়গায় আশ্রয় নেয়ার খবর পাওয়া গেছে। 

এদিকে এঘটনার পর বান্দরবান মিয়ানমার সীমান্তে সতর্কতা জারি করেছেন বিজিবি। থানছির বিভিন্ন ক্যাম্পে বিজিবির সদস্যদের সংখ্যা বাড়ানো হচ্ছে। বলিপাড়া বিজিবির ব্যাটালিয়ন থেকে বিজিবির সদস্যদের বড় মদক তিন্দু রেমাক্রী ক্যাম্পে নিয়ে যাওয়া খবর পাওয়ার গেছে।

এ ঘটনায় বিজিবি সদস্য নায়েক জাকির আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার পর বিজিবির বান্দরবান সেক্টর কমান্ডার কর্ণেল অলিউর রহমান হেলিকপ্টারে ঘটনাস্থলে গেছেন পৌঁছেছেন। এদিকে অভিযান আরো জোরালো করতে ঘটনাস্থলে হেলিকপ্টরে অতিরিক্ত সেনা-বিজিবি সদস্য প্রেরণ করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরাকান আর্মিবাংলাদেশ-মিয়ানমার সীমান্তবিজিবি-বিচ্ছিন্নতাবাদী
শেয়ারTweetPin

সর্বশেষ

‘রইদ’ পয়সা উসুল সিনেমা, ছাড়িয়ে যেতে পারে ‘হাওয়া’র সাফল্য!

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লন্ডনে পরস্পরবিরোধী দুই মিছিলে হাজার হাজার মানুষ

মে ১৭, ২০২৬

ঢাকার বিভিন্ন লোকেশনে চলছে ছোট কাকু সিরিজের

মে ১৭, ২০২৬

দেশে ৬০ লাখের বেশি এলপিজি সিলিন্ডার ব্যবহারকারী

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT