চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে দুই ইয়াবা কারবারি’ নিহত

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১১:৫৮ পূর্বাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের রেজু আমতলী সীমান্ত ও টেকনাফে বিজিবির সাথে পৃথক বন্দুকযুদ্ধে কথিত দুই ইয়াবা কারবারি নিহত হয়েছে।

এরমধ্যে উখিয়ার রেজু আমতলী সীমান্তে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে মোহাম্মদ শাহজাহান (২৭) নামে এক মাদক কারবারি নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ও দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।

অন্যদিকে টেকনাফে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে নিহত কথিত ইয়াবা কারবারির পরিচয় পাওয়া না গেলেও সেখান থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার সকাল পৌনে ১০টার দিকে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শাহজাহান উখিয়া উপজেলা সদরের ডেইলপাড়া এলাকার সৈয়দ নুরের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও ইয়াবা পাচারের অন্তত ১০টি মামলা রয়েছে বলে দাবি করেছে বিজিবি।

৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, রোববার ভোররাতে উখিয়ার রেজু আমতলী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান প্রবেশ করবে এমন সংবাদে টহল জোরদার করে বিজিবি। টহলরত বিজিবি সদস্যরা ৪/৫ জনের একটি দলকে প্রবেশের চেষ্টার সময় থামানোর সংকেত দেয়। কিন্তু তারা না থেমে বিজিবির অবস্থান টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে শাহজাহানের মরদেহ ও অস্ত্র-ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, নিহতের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও ইয়াবা পাচারের অন্তত ১০টি মামলা রয়েছে।

এ ঘটনায়ও পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

অপরদিকে টেকনাফে বিজিবি সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক কথিত ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান নিহতের নাম পরিচয় নিশ্চিত করতে পারেননি।

ট্যাগ: ইয়াবা কারবারিকক্সবাজারবন্দুকযুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভেনিস চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়ন জিতল ‘হ্যাপেনিং’

পরবর্তী

বাংলাদেশ কারও কাছে হাত পেতে চলছে না: প্রধানমন্ত্রী

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ কারও কাছে হাত পেতে চলছে না: প্রধানমন্ত্রী

ফুটবল খেলোয়াড়দের উদযাপন ও প্রতিদ্বন্দ্বিতা দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ গোলমেশিনের গল্প

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কিরগিজস্তানে এক মঞ্চে পুতিন-শি, কী বার্তা দিচ্ছে ২৫ বছরের এসসিও

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে আশ্বাস যুক্তরাষ্ট্রের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কোন কর্মকাণ্ডে ক্ষুব্ধ নর্থ কোরিয়া, কেন বাড়াচ্ছে পারমাণবিক শক্তি?

আগস্ট ৩১, ২০২৬

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT