বিজিবির সঙ্গে গোলাগুলিতে ২ রোহিঙ্গা নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ৪০ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।
রোববার ভোরে ঘুমধুমের তুমব্রুর চম্পাকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন: মো. ইয়াসিন ও হোসেন আলী। তারা দু’জনই রোহিঙ্গা বলে ধারণা করছে বিজিবি।
লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন: চম্পাকাটা সীমান্তে টহল দেয়ার সময় ১০-১২ জনের একটি দলকে থামতে বললে তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে এসব মাদকসহ দু’জনের মরদেহ পাওয়া যায়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






