কক্সবাজার

উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে ২ রোহিঙ্গা নিহত

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ঝুপড়ি ঘর ও একটি বড় গাছ. Channel i News - চ্যানেল আই নিউজ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ঝুপড়ি ঘর ও একটি বড় গাছের দৃশ্য, যেখানে রোহিঙ্গা শরণার্থীরা বসবাস করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুইজন রোহিঙ্গা নিহত হয়েছেন। তাদের নাম রহমত উল্লাহ ও ইমাম হোসেন।

আজ (১১ সেপ্টেম্বর) বুধবার ভোরে পৃথকভাবে ক্যাম্প-৪ ও ক্যাম্প ২০ এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।

তিনি জানান, নিহত রহমত ক্যাম্প-৪ ও ইমাম হোসেন ক্যাম্প-২০ এর বাসিন্দা। তারা একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য বলে ধারণা করা হচ্ছে। তবে তারা কোন গ্রুপের সঙ্গে সম্পৃক্ত তা স্পষ্ট করতে পারেনি পুলিশ।

তিনি আরও জানান, পুলিশ সুরলতাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

বিষয়:উখিয়া রোহিঙ্গা নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…