স্পোর্টস

বিগ ব্যাশের শিরোপা সিডনি থান্ডারের

বিগ ব্যাশের শিরোপা সিডনি থান্ডারের

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ক্রিকেট লিগ বিগ ব্যাশের শিরোপা প্রথমবারের মতো ঘরে তুলল সিডনি থান্ডার।

মেলবোর্নের বিখ্যাত এমসিজি স্টেডিয়ামে রোববারের ফাইনাল ম্যাচে তারা তিন বল বাকি রেখে তিন উইকেটে হারায় মেলবোর্ন স্টারসকে।

টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ১৭৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে মেলবোর্ন স্টারস। কেভিন পিটারসেনের বিধ্বংসী ইনিংস বড় রান গড়তে সহায়তা করে মেলবোর্নকে।

পিটারসেন ৩৯ বলে চারটি চার ও পাঁচটি ছয়ে ৭৪ রানের ইনিংস খেলেন। থান্ডারের পক্ষে দুটি করে উইকেট নেন এন্ড্রু রাসেল ও ক্রিস গ্রীন।

বড় রানের স্কোর তাড়া করতে নেমে সিডনিকে দুরন্ত সূচনা এনে দেয় ওপেনার উসমান খাজা ও জ্যাক ক্যালিস। প্রথম দশ ওভারেই ৮৬ রান তুলে নেয় এই জুটি। ক্যালিস আউট হয়ে গেলেও মেলবোর্নের বোলারদের বেধড়ক শাসন করে যান উসমান খাজা।

জয় থেকে ৫৩ রান দূরে থেকে খাজা আউট হলেও তার দলের অন্যান্য সতীর্থরা ঠিকই বাকি রান তুলে দলের প্রথম শিরোপা নিশ্চিত করে।

শেষ দুই ওভারে সিডনির জয়ের জন্য দরকার ছিল ১৪ রান। জয়ের অধরা লক্ষ্য ছুঁতে খুব একটা কষ্ট করতে হয়নি সিডনিকে। বেন রোহার ছক্কা হাঁকিয়েই জয় উদযাপন করেন।

সিডনির হয়ে উসমান খাজা সর্বোচ্চ ৭০ রান করেন। এই ইনিংস খেলতে তিনি খরচ করেন ৪০টি বল। চারটি চার ও তিনটি ছয়ে সাজান তার বিজয়ী ইনিংসকে।

ম্যাচ সেরা হয়েছেন অসাধারণ ইনিংস খেলা উসমান খাজা। টুর্নামেন্ট সেরা হয়েছেন সর্বোচ্চ ৩৭৮ রান করা ক্রিস লীন।

বিষয়:বিগ ব্যাশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…