বিক্রি হওয়া শিশুর জন্য উপহার সামগ্রী ও নগদ অর্থ

শিশুদের জন্য উপহার ও নগদ অর্থ বিতরণে অংশগ্রহণকারী মহিলারা, যারা শিশুদের পাশে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
মোরশেদ আলম: চাঁদপুরের মতলব উত্তরে হাসপাতলের বিল পরিশোধে সন্তান বিক্রি হওয়া শিশু আবরারকে উপহার সামগ্রী এবং নগদ অর্থ দিয়েছে চাঁদপুর পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
পুনাক সভানেত্রী ডা. আফসানা শর্মী শিশুটির বাড়ি উপজেলার ছেঙ্গারচর পৌরসভার বারআনি গ্রামে গিয়ে শিশু খাদ্য, শীতবস্ত্র ও নগদ অর্থ দিয়ে আসেন।
সেসময় পুনাক চাঁদপুরের সাধারণ সম্পাদক শাহীনা বেগম, দপ্তর সম্পাদক ইশানা আরাফাত ও সদস্য সোনিয়া কামাল সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত, মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল উপস্থিত ছিলেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






