চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশ প্রটোকল নেওয়া ভুয়া বিচারপতি আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২০ অপরাহ্ণ ২০, মে ২০২২
- সেমি লিড, চাঁদপুর, জনপদ
A A

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিচারপতি পরিচয় দিয়ে পুলিশ প্রটোকল নিতে গিয়ে এক ব্যক্তি আটক হয়েছেন।

শুক্রবার (১৯ মে) বেলা ১১টায় বিপ্লব প্রধান (৪০) নামের ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। তিনি মতলব পৌরসভার উত্তর দিঘলদী গ্রামের মৃত মাহবুব প্রধানের ছেলে। পেশায় ওয়ার্কসপ ব্যবসায়ী।

পুলিশ সূত্রে জানা গেছে, নিজেকে উচ্চ আদালতের একজন বিচারপতি পরিচয় দিয়ে ঢাকা থেকে একটি গাড়ি ভাড়া নিয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় রওনা দেন মো. বিপ্লব প্রধান (৪০)। পথে বিভিন্ন জায়গায় বিচারপতির প্রটোকল ও সুবিধা নেন। কুমিল্লার দাউদকান্দি এলাকায় পৌঁছালে সেখানকার ট্রাফিক পুলিশের কাছেও নিজেকে বিচারপতি হিসেবে পরিচয় দেন।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, শুক্রবার সকাল সাড়ে ৯টায় কুমিল্লা পুলিশের নিয়ন্ত্রণকক্ষ থেকে কল করে জানানো হয়- উচ্চ আদালতের একজন বিচারপতি দাউদকান্দি হয়ে গাড়িতে করে মতলব দক্ষিণ উপজেলার উত্তর দিঘলদী গ্রামে তার বাড়িতে যাচ্ছেন।

এরপর থানার পুলিশ কর্মকর্তা মো. রুহুল আমিন, মো. শামসুদ্দিন, আবুল ফজল ও মো. হেলাল উদ্দিন ওই ব্যক্তিকে প্রটোকল দেন। পুলিশ কর্মকর্তারা ওই ব্যক্তির বাড়িতে গিয়ে বসতঘরের অবস্থাসহ অন্যান্য বিষয় দেখার পর তাদের সন্দেহ হয়। পরে এ নিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে ভুয়া বিচারপতি হিসেবে পরিচয় দেওয়ার কথা স্বীকার করেন। এরপর সেখান থেকে বিপ্লবকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনো মামলা হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে এলাকার ৫/৭জন বলেন, গত কয়েক মাস আগে বিপ্লব প্রধান স্ট্রোক করেন এবং মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।

Reneta

অন্যদিকে একটি সূত্র জানায়, আটককৃত বিপ্লবের বিরুদ্ধে চাঁদপুরের দি চাঁদপুর মাল্টিপারপাসের অর্থ আত্মসাত ও প্রতারণার মামলায় ১ বছরের কারাদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানার আদেশ রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উচ্চ আদালতচাঁদপুরের মতলব
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT