চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকেলে ক্রিকেটারদের সঙ্গে বিসিবির বৈঠক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৪ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

১১ দফা দাবি জানিয়ে ধর্মঘটে যাওয়া ক্রিকেটারদের সঙ্গে বুধবার বৈঠকে বসছে বিসিবি। বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, বিকেল ৫টার দিকে ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসতে চান তারা। আজই সংকটের সুরাহা হয়ে যাবে এমন আশাও প্রকাশ করেছেন তিনি।

মিরপুরে বিসিবি কার্যালয়ে নিজামউদ্দিন জানান, জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার তামিম ইকবালের সঙ্গে আলাপ হয়েছে বিসিবির এবং বৈঠক করতে সম্মত হয়েছেন ১১ দফা দাবিতে ক্রিকেট বর্জন করা ক্রিকেটাররা।

‘আমরা জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগের চেষ্টা করি এবং তামিম ইকবালের সঙ্গে আমার কথা হয়। তাকে অনুরোধ করি বিষয়টা যতদ্রুত সম্ভব নিষ্পত্তি করার। আমরা তার কাছে বোর্ডের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছি, আর্থিক যে ব্যাপারটা আছে সেটা সমাধান হওয়া সময়ের ব্যাপার মাত্র। সবাই একসঙ্গে বসলেই সমস্যা সমাধান হয়ে যাবে। তামিম জানিয়েছেন, সতীর্থদের সঙ্গে কথা বলে দ্রুতই আমাদের জানাবেন।’

‘আমরা আশা করছি যেকোনো সময়ই তারা (খেলোয়াড়রা) আমাদের সঙ্গে বসার কথাটা জানাবেন। আমরা ইতিমধ্যেই জেনেছি, আজকে (বুধবার) যেকোনো একটা সময় সেটা হতে পারে। আরও নির্দিষ্ট করে বললে বিকেল পাঁচটায় আমরা প্রস্তুত আছি। আমাদের যেকোনো জায়গায় ডাকলে যাব বা সেটা বিসিবিতেও হতে পারে।’

খেলোয়াড়দের দাবিগুলো বোর্ড মেনে নিয়েছে কিনা বা এব্যাপারে বোর্ড নমনীয় কিনা এমন প্রশ্নের জবাবে নিজামউদ্দিন বলেন, ‘আর্থিক ব্যাপারগুলো একসঙ্গে বসে আলোচনা করেই সমাধান করা সম্ভব। বোর্ড প্রেসিডেন্ট তো বলেই দিয়েছেন, এই ব্যাপারগুলোতে তিনি নীতিগতভাবে সম্মত।’

বোর্ড-খেলোয়াড়দের এই জট খোলার ক্ষেত্রে মাশরাফী বিন মোর্ত্তজা কোনো মধ্যস্থতা করছেন কিনা এমন কথা সামনে আসলে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘মাশরাফী জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক এবং একজন সংসদ সদস্য। তিনি তেমন কিছু করলে বা ভেবে থাকলে সেটাকে গুরুত্ব দেই।’

Reneta

চলমান সংকটের কারণে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগের সূচিতে এখনো পর্যন্ত কোনো পরিবর্তনের কথা ভাবা হয়নি বলেও জানান নিজামউদ্দিন।

সোমবার ১১ দফা দাবির কথা জানিয়ে ধর্মঘটের ডাক দেন বাংলাদেশ জাতীয় ও ঘরোয়া দলের ক্রিকেটাররা। তাদের দাবিতে বেতন বাড়ানোসহ প্রথম শ্রেণির ক্রিকেটের বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানোর কথা রয়েছে। দাবি মানা না পর্যন্ত সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে দূরে থাকার আল্টিমেটামও দেন তারা।

এমন অবস্থায় মঙ্গলবার জরুরি বৈঠকে বসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের আচরণ ও ধর্মঘটে বিস্ময় প্রকাশ করেন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তিনি আর্থিক কারণে আন্দোলনের যুক্তি খুঁজে পাচ্ছেন না বলেও জানান। সঙ্গে আন্দোলনকে ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেন বোর্ড সভাপতি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিকেটারদের ধর্মঘটবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মারা গেছেন ‘ম্যাকগাইভার’ রচয়িতা জেমস শিমার

পরবর্তী

গাছকাটা সেই মহিলাকে আটক করেছে পু্লিশ

পরবর্তী

গাছকাটা সেই মহিলাকে আটক করেছে পু্লিশ

সুস্মিতা সেন এখন ঢাকায়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুদ্ধের মধ্যেই ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে অবৈধ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে নিহত ১

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ভিসা আবেদনকারীদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT