চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাছকাটা সেই মহিলাকে আটক করেছে পু্লিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৫ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

সাভারের সিআরপি রোডের এক বাসার ছাদ বাগানে গাছ কেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত হওয়া নারী খালেদা আক্তার লাকিকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

বুধবার সকালে ওই গাছকাটা মহিলাকে আটক করা হয়।

সাভার মডেল থানার ওসি (অপারেশনস) মো. জাকারিয়া হোসেন বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার সকালে সিআরপি রোডের বাসা থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে সাভার মডেল থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এক প্রশ্নের জবাবে জাকারিয়া হোসেন বলেন, ওই মহিলার নাম খালেদা আক্তার লাকি। তিনি শত্রুতা বশত নাকি অন্য কোনো কারণে তিনি নির্মমভাবে গাছগুলো কেটেছেন সেটা জানার জন্যই তাকে আটক করা হয়েছে।

গাছকাটা মহিলা খালেদা আক্তারকে জিজ্ঞসাবাদের পর বিস্তারিত জানানো হবে বলেও জানান জাকারিয়া হোসেন।

Reneta

গতকাল সাভারের সিআরপি রোডের একটি বাসার ছাদ বাগানের গাছ কেটে বিতর্কিত হয়েছেন  নারী খালেদা আক্তার লাকি।

ছাদে করা অন্যের বাগানের সব গাছ দা দিয়ে কেটে ফেলেন তিনি। সাভারের সিআরপি রোডের ভয়াবহ এ ভিডিও দেখে আঁৎকে উঠেছেন সবাই! গাছ কাটার সময় তা ভিডিও করেন গাছের মালিক। মুহূর্তেই সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে।

ভিডিওতে দেখা যায়, এক মহিলা দা হাতে অন্য একজনের তৈরি করা ছাদ বাগানের সব গাছ কেটে সাফ করে দিচ্ছেন! গাছের মালিকের আকুতি-কান্না তাকে থামাতে পারছে না। সঙ্গে আছে তার ছেলে। ছাদে এলাকার কিছু ছেলেও দাঁড়িয়ে আছে! সুমাইয়া হাবিব নামের ভুক্তভোগী ওই নারী ফেসুবকে নিজের গাছের ওপর এমন বর্বর আচরণের ভিডিও আর বিবরণ পোস্ট করেন। একপর্যায়ে তাকে দা দিয়ে আঘাত করতে আসেন ওই মহিলা।

সুমাইয়া হাবিব লিখেছেন, ‘কখনো কি শুনছেন মানুষ গাছ অপছন্দ করে? গাছ পরিবেশ নষ্ট করে? এই মহিলার গাছ পছন্দ না। তার বক্তব্য আমাদের গাছ ছাদের পরিবেশ নষ্ট করে ফেলছে। তাই এই মহিলা আমাদের সব গাছ কেটে ফেলছে। কি অপরাধ ছিল গাছের? কি অপরাধ ছিল? কেউ বলতে পারবেন?’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিকেলে ক্রিকেটারদের সঙ্গে বিসিবির বৈঠক

পরবর্তী

সুস্মিতা সেন এখন ঢাকায়

পরবর্তী

সুস্মিতা সেন এখন ঢাকায়

নির্দেশনা মানলে অন্যদেরও এমপিওভুক্ত করা হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT