চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুস্মিতা সেন এখন ঢাকায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

তৃতীয়বারের মতো ঢাকায় এসেছেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১২ টা ২০ মিনিটের একটি ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে উঠেছেন লা মেরিডিয়ান হোটেলে।

বর্তমানে বলিউডের এই জনপ্রিয় নায়িকা সেখানে বিশ্রাম নিচ্ছেন। ‘মিস ইউনিভার্স’-এর চেয়ারম্যান রিজওয়ান বিন ফারুক চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন। সুস্মিতা সেনের ঢাকায় আসার মূল উদ্দেশ্য ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনালেতে অতিথি বিচারক হিসেবে যোগ দেয়া।

রিজওয়ান বিন ফারুক বলেন, অনুষ্ঠান শেষ করে রাতের ফ্লাইটে বাংলাদেশ ছাড়বেন সুস্মিতা সেন। আয়োজনের সঙ্গে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান জানায়, বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন সুস্মিতা সেন। তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয়।

দেশে প্রথমবারের মতো আয়োজিত এ সুন্দরী প্রতিযোগিতার আসর প্রায় ২ মাস ধরে চলেছে খোঁজ, বাছাই ও প্রশিক্ষণ।

বেছে নেওয়া হয়েছে সেরা ১০ জন প্রতিযোগী। এবার ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ বেছে নেওয়ার পালা। আগামী ১৯ ডিসেম্বর বসবে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৬৮তম আসর। যিনি ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন যিনি হবেন, তিনি দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন।

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বসুন্ধরা কনভেনশন হলে বসছে ‘মিস ইনিভার্স বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনালে। জানা যাবে কে হচ্ছেন প্রথম ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ এবং কে হবেন বাংলাদেশে প্রতিনিধি। সেখানেই উপস্থিত থাকবেন সাবেক এই মিস ইউনিভার্স সুস্মিতা সেন। চ্যাম্পিয়নের মাথায় পরিয়ে দেবেন মুকুট।

Reneta

এই প্রতিযোগিতার সেরা ১০-এ যারা আছেন তারা হলেন তামান্না ইসরাত সোহানী, মারিয়া মুমু, সানোবার তাইফা, আফলা আম্রান, শিরিন আক্তার শিলা, জেসিয়া ইসলাম, স্মৃতি আক্তার, ইরানা ইশরাত, আলিশা ইসলাম, তসিবা আনিতা ইসলাম। গ্র্যান্ড ফিনালেতে বিচারক হিসেবে আরও থাকবেন সংগীত তারকা ও অভিনেতা তাহসান খান, রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, তুতলি রহমান, রুবাবা দৌলা ও ফারজানা চৌধুরী প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেসিয়া ইসলামবলিউডমিস ইউনিভার্সমিস ইউনিভার্স বাংলাদেশলিড বিনোদনশেখ হাসিনাসুস্মিতা সেন
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT