বাংলাদেশ

বিএসএমএমইউতে করোনা ভ্যাকসিন বন্ধ

সরকারি নির্দেশনা অনুযায়ী মহামারী পরিস্থিতিতে এ বোর্ডে আপডেট করা হবে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি নির্দেশনা অনুযায়ী মহামারী পরিস্থিতিতে এ বোর্ডে আপডেট করা হবে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কনভেনশন সেন্টারে করোনার ভ্যাকসিন দেওয়া সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

রোববার এসএমএমইউ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঊধ্বর্তনদের নির্দেশে ভ্যাকসিন প্রদান বন্ধ করা হয়েছে।

ভ্যাকসিনের সরবরাহ নিশ্চিত হলে দ্বিতীয় ডোজ গ্রহীতাদের এসএমএস দিয়ে ভ্যাকসিন গ্রহণের সময় জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে তারা।

ঈদের পর রোববার প্রথম দিনে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিতে গিয়ে অনেকেই ফিরে গেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ একটি নোটিশ টাঙিয়ে দিয়েছেন প্রবেশদ্বারে। সেখানেই এসব তথ্য জানানো হয়।

গত ২৮ জানুয়ারি থেকে বিএসএমএমইউতে করোনার ভ্যাকসিন প্রদান শুরু হয়েছিল।

বিষয়:টিকাদান ভ্যাকসিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…