চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি পাকিস্তানি হানাদারদের মতো আচরণ করেনি: রিজভী

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৩:৩১ অপরাহ্ণ ১১, মার্চ ২০১৭
রাজনীতি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রিজভী আহমেদ বলেছেন: হানাদারদের মতো বিএনপির কর্মকাণ্ড মিলছে না, বরং আপনারা হানাদার স্টাইলে হত্যা, গুম, খুন, জেল, জুলুম দিয়ে জনগণকে অত্যাচার করছেন। আপনাদের মতো হানাদারী ও বর্বোরচিত আচরণ পৃথিবীর ইতিহাসে নেই।

দুপুরে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১১ তম কারাবন্দি দিবস আলোচনা সভায় উপলক্ষে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

রিজভী আহমেদ বলেন: নারী, শিশু  আজ নির্যাতিত ও নিপীড়িত। দেশের অসহায় নিরাপরাধ মানুষ জেল খানায় ধুকে ধুকে মরছে আর দুর্বৃত্তরা রাজপথে বুক ফুলিয়ে ঘুর বেড়াচ্ছে। এরপরেও এভাবে মিথ্যাচার আর অত্যাচার দিয়ে দেশ চলতে পারে না। এই দুঃশাসন চলতে দেয়া যায় না বলেও হুঁশিয়ার করে দেন রিজভী আহমেদ।

Banglabid

উল্লেখ্য, শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে শুরু হওয়া যুব মহিলা লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭১ সালে নারীদের ওপর পাকিস্তানিদের নির্যাতনের মতো বিএনপি-জামায়াত জোটও নারীদের নির্যাতন করেছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘২০০১ সালে ১ অক্টোবর নির্বাচনের শুরু থেকেই বিএনপি-জামায়াত জোট মিলে অত্যাচার-নির্যাতন শুরু করে। তাদের অত্যাচারের ধরণটা যদি আমরা দেখি, ঠিক পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে বাংলাদেশের মানুষের ওপর নির্যাতন করেছিল, একই কায়দায় অত্যাচার-নির্যাতন শুরু করে বিএনপি-জামায়াত জোট। ওই পরিস্থিতিতেই আমি যুব মহিলা লীগ সংগঠনটি তৈরি করি।’

এর প্রেক্ষিতে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

Reneta

মহিলা দলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান বলেন: দেশে গণতন্ত্র নেই, আওয়ামী লীগ সরকারের অত্যাচারে মানুষ আজ অসহায়, নিপীড়িত, নিষ্পেষিত। এই অবস্থা থেকে মানুষের মুক্তি নিশ্চিত করতে বিএনপি প্রয়োজনে রাজপথ রক্তে রঞ্জিত করবে বলেও হুমকি দেন তিনি।

সরকারের উদ্দেশে তিনি বলেন: অতীতের দিকে থাকান। ফরাসি বিপ্লবে জনগণ বাস্তিল দূর্গের পতন ঘটিয়েছিল। রাজপথ রক্তে রঞ্জিত করে এদেশের মানুষ আইয়ুব খান, এরশাদের পতন ঘটিয়েছিল। গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজনে আবারো রাজপথ রক্তে রঞ্জিত করা হবে।

সরকারকে আলোচনায় আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের কল্যাণের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের মুক্তির জন্য আসুন সংলাপ করি, আলোচনা করি। আর যদি তা না করেন তাহলে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে এই অরাজক সরকারের পতন রচনা করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানি হানাদারবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT