চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কেমন হবে?

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৯:৫২ পূর্বাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৭
রাজনীতি
A A

১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী। দলটির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান। তার উত্তরসূরি হিসেবে বর্তমানে সরাসরি বিএনপির অভিভাবকত্ব করছেন জিয়াউর রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়া। এরপরই আছেন তারেক রহমান। যাকে দলটির ভবিষ্যত কাণ্ডারী হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে এই দু’জনই নেই দেশে।

এক মাসের অধিক ধরে চেয়ারপার্সন অবস্থান করছেন লন্ডনে। তিনি চোখ ও পায়ের চিকিৎসার জন্য সেখানে আছন। উঠেছেন ছেলে তারেক রহমানের বাসায়। তারেক রহমান বহু আগে থেকেই দেশে নেই।

দলের এমন গুরুত্বপূর্ণ সময়ে প্রধান দু’জন ব্যক্তিই পাশে নেই বিএনপির। এমন পরিস্থিতিতে দলটি ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করবেন কেন্দ্রীয় কমিটি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সকাল দশটায় জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাবেন।

একই সঙ্গে সেখানে ফতেহ পাঠ ও দোয়া পরিচালনা করা হবে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা আগে থেকে আলোচনা সভার জন্য ভেন্যু খুঁজছিলাম। কিন্তু সরকার শোকের মাসের অজুহাতে আমাদের কোন ভেন্যু দিচ্ছিল না। তবে ৯ সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

Reneta

দলের এমন গুরুত্বপূর্ণ সময়ে চেয়ারপার্সন ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কেমন হবে এমন প্রশ্নে রিজভী বলেন, আমাদের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে আছেন। তিনি অসুস্থ। তিনি  প্রতিষ্ঠাবার্ষিকী এবং ঈদকে কেন্দ্র করে দেশের অসহায় বন্যা দুর্গত মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার জন্য নির্দেশনা দিয়েছেন আমাদেরকে। আমরা তার নিদের্শনা মতোই উদ্যোগ গ্রহণ করছি। তিনি যেখানেই থাকুন না কেন, আমাদের সঙ্গে সবসময়ই আছেন।

রিজভী অারও বলেন, তাছাড়া লন্ডনেও আমাদের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে থাকবেন। আগামী ১২ সেপ্টেম্বর লন্ডনের একটি কনভেনশন সেন্টারে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। কাজেই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আমাদের কোন সমস্যা নেই। তবে বর্তমান অবৈধ সরকার আমাদের সকল কর্মসূচিতে বাধা সৃষ্টি করছে। এমনকি প্রতিষ্ঠাবার্ষিকীর ভেন্যু দিতেও সরকার গড়িমসি করছে, যা গণতন্ত্রের জন্য অশনি সংকেত।

এদিকে দলের একাধিক সূত্র বলছেন, আগামী ১৫ সেপ্টেম্বর দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে বেগম খালেদা জিয়ার। তিনি এসে দলের পরবর্তী পদক্ষেপ কি হবে তার বার্তা প্রদান করবেন।

চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনেই ঈদ উদযাপন করবেন খালেদা জিয়া। ঈদের পর চিকিৎসার বাকি কাজগুলো শেষ হলেই দেশে ফিরবেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিএনপিবিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী
শেয়ারTweetPin

সর্বশেষ

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT