‘বিএনপি অস্বাভাবিক সরকার ক্ষমতায় আনতে চায়’

বিএনপি দেশকে সংবিধানের বাইরে ঠেলে দিয়ে অস্বাভাবিক সরকার ক্ষমতায় আনতে চায় বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সচিবালয়ে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনের দাবির আড়ালে জল ঘোলা করে দেশে অস্বাভাবিক পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে। সরকার জঙ্গিবাদ মোকাবিলায় যে রাজনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে তা অব্যাহত থাকবে বলে জানান তিনি। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে চূড়ান্তভাবে পরাজিত করে সরকার গণতন্ত্র সমুন্নত রাখবে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
সম্প্রতি ফ্রান্সে হামলা প্রসঙ্গে হাসানুল হক ইনু বলেন, কোনো দেশে গণতন্ত্র থাকলেই সেখানে জঙ্গিবাদের হুমকি নেই তা বলা যাবে না। কারণ জঙ্গিবাদীদের কোনো দেশ নেই। জঙ্গিরা সারা বিশ্বের শান্তিকামী মানুষের শত্রু।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






