চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘উপাচার্যের বাসায় হামলা ও তারেক রহমানের ফোনালাপ একই সুত্রে গাঁথা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৮
রাজনীতি
A A

১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, স্বার্থ হাসিলের ষড়যন্ত্রে ব্যর্থ হওয়ায়, কোটা বাতিলে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত নিয়ে বিভ্রান্তিমূলক কথা বলছে বিএনপি। উপাচার্যের বাসায় হামলা ও তারেক রহমানের ফোনালাপ নিয়েও কথা বলেন তিনি।

শুক্রবার সকালে রাজধানীর বকশিবাজারে নির্মাণাধীন শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি বলেন, বিএনপি প্রতিটি রাজনৈতিক পদক্ষেপে ভুল করছে।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, কোটা নিয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বিএনপির সব ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছে।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসায় হামলা ও তারেক রহমানের ফোনালাপ একই সুত্রে গাঁথা।

এসময় সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। অভিযোগ করেন, কোটা সংস্কার আন্দোলনকে বিএনপি নিজেদের স্বার্থে ব্যবহার করতে চেয়েছিলো। তারা এখন একটি পরগাছা দলে পরিণত হয়েছে। এখন পর্যন্ত তারা কোন আন্দোলনে সফল হয়নি। পরগাছার মতো শিক্ষার্থীদের আন্দোলন আকেড়ে ধরার পরিকল্পনা ছিলো তাদের। 

কোটা আন্দোলন প্রসঙ্গে তিনি দলের অবস্থান তুলে ধরে বলেন: শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর ছবি, শেখ হাসিনার ছবি নিয়ে আন্দোলন করেছে। তাদের মুখে ছিলো ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। স্বতঃস্ফুর্ত এ আন্দোলনে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে আমাদের সরকার।  জননেত্রী ঘোষণা দিয়েছেন এখন থেকে কোন কোটা থাকছে। তবে ক্ষুদ্র ও নৃগোষ্ঠির জন্য আলাদা ব্যবস্থা থাকবে।

Reneta

এ বিষয়ে খুব দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপণ জারি করা হবে বলে জানান আওয়ামী লীগের এ মুখপাত্র।

তিনি অভিযোগ করেন, নিজেদের স্বার্থে ব্যবহার করতেই নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে চাপ বিএনপি। তিনি বলেন: সংবিধানে স্পষ্টত বলা হয়েছে নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা বাহিনী দায়িত্বে থাকবে। নিরাপত্তা বাহিনী নয়। বিএনপি তাদের নেতা জিয়াউর রহমানের মতোই আমাদের গর্বিত সেনাবাহিনীকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাইছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগকোটা সংস্কার আন্দোলন
শেয়ারTweetPin1

সর্বশেষ

ইংল্যান্ডের ৬০ বছরের অপেক্ষার অবসান নাকি ইতিহাস গড়বে নরওয়ে

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT