চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির ‘সম্প্রীতি সমাবেশে’ পুলিশের সঙ্গে সংঘর্ষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A
জনসমাগমে পুলিশ ও সাধারণ মানুষ, বাংলাদেশে জনদুর্ভোগের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বিভিন্ন এলাকায় হিন্দুদের ওপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিএনপির ডাকা ‘সম্প্রীতি সমাবেশ’ এ পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেসময় টিয়ারশেল নিক্ষেপের পাশাপাশি বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

এ ঘটনার পর বিএনপি নেতারা বলেছেন, ‘দেশে সরকার পরিবর্তন শুধু বিএনপি’র নয়, এটি এখন জনগণের দাবি’।

মঙ্গলবার বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে পূর্বঘোষিত সম্প্রীতি সমাবেশ শুরুর নির্ধারিত সময়ের আগেই পুলিশের সঙ্গে নেতাকর্মীদের প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে সমাবেশ শেষে আবারও নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটলে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কিছুক্ষণ লাঠিচার্জ করে। সেসময় বেশ কয়েকজনকেও আটক করে পুলিশ।পুলিশ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনের ঘটনায় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ওই সমাবেশে যোগ দেন।

সেখানে বিএনপি নেতারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আর ছাড় নয় মাঠে থেকেই সবকিছুই মোকাবেলা করা হবে।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশের জনগণ সরকারের পরিবতর্ন চায়। দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করে সরকার যে উদ্দেশ্য হাসিল করতে চায় সেটি পূরণ হবে না’।

নেতাকর্মীদের সকল প্রতিকূলতার মধ্যে ঐক্যবদ্ধ আন্দোলন করার আহ্বান জানান বিএনপি নেতারা।

ট্যাগ: পুলিশের সংঘর্ষবিএনপিসাম্প্রদায়িক হামলার ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যেকোনো ইস্যুকে বিতর্কিত করাই বিএনপির কাজ: ওবায়দুল কাদের

পরবর্তী

ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন কাজী হায়াৎ ও মাজহার

পরবর্তী
কাজী হায়াৎ ও মাজহারসহ অতিথিরা ফজলুল হক স্মৃতি পুরস্কার বিতরণে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন কাজী হায়াৎ ও মাজহার

বাংলাদেশের পতাকা জার্সি পরা যুবক শান্তিপূর্ণভাবে পিসি বোতাম দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবনের কথায় ‘লড়বে এবার বাংলাদেশ’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ

আগস্ট ২৭, ২০২৬

বিপর্যস্ত নেপাল: উদ্ধারে এগিয়ে এল যেসব দেশ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদিতে অগ্নিকাণ্ড: শনাক্ত ৯ বাংলাদেশির লাশ আজ দেশে আসছে

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: কীভাবে তৈরি হলো মৃত্যুফাঁদ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT