চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির ক্ষমতার খোয়াব কর্পূরের মতো দুর হয়ে যাবে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ১২, আগস্ট ২০১৭
রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়কে কেন্দ্র করে বিএনপির ক্ষমতায় যাওয়ার রঙ্গিন খোয়াব কর্পূরের মতো দুর হয়ে যাবে। তিনি বলেন, বিদেশীরা যেমন বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেয়নি, তেমনি আদালতও তাদের ক্ষমতায় বসিয়ে দেবে না।

শনিবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের যৌথ উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অর্জনকে যারা সহ্য করতে পারছে না তারা আদালতের একটি রায়কে কেন্দ্র করে এই সাফল্যকে নস্যাত করার জন্য ষড়যন্ত্রে মেতে উঠেছে।

এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে ছাত্রলীগের নেতা-কর্মীদের শপথ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ না করে এবং আন্দোলনে ব্যর্থ হয়ে দেশে বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা নতুন নতুন ইস্যু তৈরি চেষ্টা করছে। আদালতের রায়ে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার এবং ব্যরিস্টার মওদুদ আহমাদের বাড়ি যখন হাতছাড়া হয়, তখন আদালত নিরপেক্ষ থাকে না। কিন্তু যখন আদালতের কোন রায় বিএনপির পক্ষে যায়, তখন তারা আদালত নিরপেক্ষ বলে লাফালাফি করে।

এ সময় তিনি দলভারী করতে অনপ্রবেশকারীদের দলে না নিয়ে ছাত্রলীগকে সুনামের ধারায় ফিরিয়ে আনতেও নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। সমাবেশে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী বক্তব্য রাখেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরছাত্রলীগবিএনপিষোড়শ সংশোধনী
শেয়ারTweetPin

সর্বশেষ

মরক্কোর বিদায়ে হতাশ, ফ্রান্সের জয়ে উচ্ছ্বসিত ফুটবলপ্রেমীরা

জুলাই ১০, ২০২৬

দেশে পরিবর্তন আসেনি, শুধু দুর্নীতিবাজদের হাতবদল হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদেশিক বাণিজ্যে ঘাটতি ২৪ বিলিয়ন ডলার

জুলাই ১০, ২০২৬

কোটা আন্দোলন যে সরকার পতনে রূপ নেবে, তা কল্পনাই করেননি অনেক শিক্ষার্থী

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT