চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির আশা পূর্ণ হলো না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪১ অপরাহ্ণ ২৮, মার্চ ২০১৮
রাজনীতি
A A
বিএনপি-নির্বাচন-বিএনপিকে নির্বাচনে আসতেই হবে

সমাবেশের অনুমতি নিয়ে আশাবাদী থাকলেও শেষ পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে বৃহস্পতিবারের পূর্বনির্ধারিত সমাবেশ স্থগিত করেছে বিএনপি।

বুধবার সংবাদ সম্মেলন করে সমাবেশ স্থগিতের কথা জানায় দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠানের কথা ছিলো।

এ সমাবেশের অনুমতির বিষয়ে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সমাবেশের অনুমতির বিষয়ে আশাবাদ প্রকাশ করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি ইতিবাচক হিসেবে দেখেছেন।

এর আগে, রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। সেখানে রিজভী বলেন, সরকার জনসভার আতঙ্কে ভুগছে।

‘জনসভার অনুমতি দিলে বিপুল পরিমাণ লোকসমাগম হবে বলে সরকার ভয় পাচ্ছে’ দাবি করে তিনি বলেন, এতে প্রমাণ হয়ে যাবে বিএনপি অনেক বেশি জনপ্রিয় দল।

Reneta

রিজভী আরও বলেন: ‘বিএনপির সেই জনপ্রিয়তাকে ভয় পায় বলেই বিএনপিকে সমাবেশর অনুমতি দিচ্ছে না সরকার। এর আগেও দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে সমাবেশ করার জন্য কয়েক দফা অনুমতি চেয়েও পায়নি বিএনপি।’

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে  নজরুল ইসলাম বলেছিলেন, আমরা এর আগেও সমাবেশের অনুমতি চাইতে বিভিন্ন সময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সঙ্গে কথা বলেছি। কিন্তু তারা অনুমতি দেননি। এবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এসেছি, আশা করি তারা অনুমতি দেবেন।

এর আগেও তিন দফায় গত ২২ ফেব্রুয়ারি, ১২ ও ১৯ মার্চেও একই দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। তবে গত তিনবারই তাদেরকে অনুমতি দেয়নি ডিএমপি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবিএনপিলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে দুই দফায় টানা ৪ দিন ছুটির সুযোগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে জেমস ও জায়েদ খানের মন মাতানো কনসার্ট

জুলাই ২৭, ২০২৬

বিশ্বের আগেই বাংলাদেশের দর্শক দেখবেন নতুন ‘স্পাইডার-ম্যান’!

জুলাই ২৭, ২০২৬

সমালোচকরা ঘৃণা ছড়াচ্ছেন— অভিযোগ করলেন ফিফা সভাপতি

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT