চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির ‘ভিশন ২০৩০’: ক্ষমতার ভারসাম্য আনার অঙ্গীকারসহ খালেদার নানা পরিকল্পনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৮ অপরাহ্ণ ১০, মে ২০১৭
রাজনীতি
A A

ক্ষমতায় গেলে আবার রাষ্ট্রক্ষমতায় ভারসাম্য এনে জনগণের কাছে ফিরিয়ে দেবে বিএনপি। ভিশন ২০৩০নিয়ে মঙ্গলবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এসময় ২০৩০ সালকে সামনে রেখে বিএনপির নানান অঙ্গীকারের কথা শোনান সবাইকে।

সংবাদ সম্মেলনে ক্ষমতায় গেলে ২০৩০ সালের মধ্যে আর কী কী করবেন তার অনেককিছুই তুলে ধরেন বিএনপি চেয়ারপারসন।

তিনি বলেন,  প্রধানমন্ত্রীর একক ক্ষমতা একটি স্বৈরতান্ত্রিক একনায়কতন্ত্রের জন্ম দিয়েছে সেটা নিয়েও নতুন করে ভাবা হবে। সংবিধানের এককেন্দ্রিক চরিত্র অক্ষুণ্ন রেখে জাতীয় সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠার ব্যাপারে আরো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল এবং এধরনের আরো কিছু ব্যবস্থায় সংযোজন, প্রতিস্থাপন করা হবে। বিএনপি অগণতান্ত্রিক বিষয়গুলোর সাংবিধানিক সংশোধন করবে। জনগণের অধিকার পুন:স্থাপন করবে। জাতীয় স্বার্থ বিষয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনা করা হবে।

খালেদা জিয়া আরো যোগ করেন, সুনীতি, সুশাসন ও সু-সরকারের সমন্বয় ঘটাবে বিএনপি।  ক্ষমতায় গেলে গণভোট ব্যবস্থা চালু করা হবে। পুলিশ, প্রসাশন, বিচার ও কারাগারে হস্তক্ষেপ কমাতে ব্যাপক পরিবর্তন আনা হবে। বিচার বিভাগর কর্তব্য পালনে প্রশিক্ষণ দেয়া হবে। বিএনপি দুর্নীতির সঙ্গে কোনো আপোস করবে না। স্বচ্ছদা ও জবাবদিহীতা নিশ্চিত করা হবে।

এরপর খালেদা জিয়া আরো বলেন, দেশে বিচার হীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছে তা রোধ করা হবে। বিএনপি মানবিক মূল্যবোধ ও আইনের শাসনের প্রতি অঙ্গীকারাবদ্ধ। সকল ধরনের কালা কানুন বন্ধ করা হবে। শারিরীক ও মানসিক নির্যাতনের অবসান ঘটানো হবে।  যোগ্য বিচারকদের মাধ্যমে মামলা জট কমিয়ে আনা হবে। উচ্চ পর্যায়ের জুডিশিয়াল কমিশন গঠন করা হবে। অনেক সময় দেখা যায় পুলিশ মামলা নেয় না। অনলাইন ও টেকনোলজি ব্যবহারের মাধ্যমে মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ বাতিল করা হবে, গ্রাম আদালত চালু হবে। বিএনপি অন্য রাষ্ট্রের কোনো ব্যাপারে হস্তক্ষেপ করবে না। এবং দেশের ব্যাপারেও কারো হস্তক্ষেপ মেনে নিবে না। মাথাপিছু আয় ৫০০০ ডলারে উন্নীত করা হবে। গবেষণার মান আরো উন্নয়ন করা হবে। সংবিধান সংশোধন করে নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনা হবে। শিক্ষা চ্যানেল চালু করা হবে। বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশী দূতাবাস যেন শ্রমিকদের সেবার ব্যাপারে সচেতন থাকে সেই চেষ্টা করা হবে। শেয়ার মার্কেট ও ব্যাংক লুট প্রতিরোধে ব্যবস্থা নেয়া হবে। সাগর রুনি সহ সব সাংবাদিক হত্যার নিস্পত্তি করা হবে।

খালেদা জিয়া আরো বলেন, আইসিটি খাতে আরো সহযোগিতা বৃদ্ধি করা হবে। তথ্যপ্রযুক্তি খাতের বিতর্কিত ধারা বাতিল করা হবে। দ্বিতীয় যমুনা সেতু ও দ্বিতীয় পদ্মা সেতু বানানো হবে। প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করা হবে। এক দশকে নিরক্ষরতা দূর করা হবে। আশা করি এই ভিশন বাস্তবায়নে সবার সমর্থন ও সহযোগিতা পাবো।

ক্ষমতা ছাড়ার পর ২০০৬ সাল থেকে দুই দফায় সরকারবিরোধী আন্দোলনে গিয়েও সফলতা না পাওয়া এবং দশম জাতীয় নির্বাচন বর্জন করে বিএনপি এখন সংসদের বাইরে। সাংগঠনিক দুর্বলতার কারণে স্থানীয় সরকার নির্বাচনেও নানা প্রভাব লক্ষ করা গেছে। এই অবস্থায় ‘ভিশন ২০৩০’ রুপরেখা নিয়ে জাতির সামনে হাজির হলেন দুই মেয়াদে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা খালেদা জিয়া।

ট্যাগ: বিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাব্বিরও ফিফটি তুলে ছুটছেন

পরবর্তী

ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ৯৯৯ কে ধন্যবাদ

পরবর্তী

ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ৯৯৯ কে ধন্যবাদ

ভয়াবহ বায়ু দূষণের কবলে বুদ্ধের জন্মস্থান

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT