চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপিকে ‘অপরাজনীতি’ বন্ধের আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৬ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০১৮
রাজনীতি
A A
হাছান মাহমুদ সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছেন, বেশ কয়েকজন সাংবাদিক উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন বছরে বিএনপিকে অপরাজনীতি থেকে বের হয়ে সুষ্ঠু রাজনীতির পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘শুভ নবর্বষের অঙ্গীকার প্রতিহত কর চিহ্নিত সন্ত্রাসী বিএনপি-জামায়াত-রাজাকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি জ্বালাও পোড়াও করে আবারও ক্ষমতায় আসতে চাইছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, আদালতে খালেদা জিয়ার দুর্নীতির বিচার চলছে। বিচার কাজকে প্রভাবিত করতে বিএনপির নেতা-কর্মীরা প্রতিদিন আদালতের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

‘বেগম জিয়া যেদিন আদালতে যান নগরবাসী আতঙ্কে থাকে। তারা রাস্তায় এসে বিশৃঙ্খলা করে। রাস্তার ওপর বসে পড়ে। পুলিশকে উস্কানি দেয়। আপনারাই বলেন রাস্তা বন্ধ করে জনগণের ভোগান্তি সৃষ্টি করলে পুলিশ তখন কি করবে? তাই বিএনপির প্রতি আমার আহ্বান থাকবে, তারা যেনো অপরাজনীতির এ সংস্কৃতি থেকে বের হয়ে আসে।’

আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন তারও সমালোচনা করেন তিনি। বলেন, জনগনকে ভয় দেখিয়ে, আগুনে পুড়িয়ে ক্ষমতায় আসা যায় না।

সম্প্রতি ড. কামাল হোসেন বর্তমান সংসদকে অবৈধ বলে যে বক্তব্য দিয়েছেন তার জবাবে এ আওয়ামী লীগ নেতা বলেন, ১৯৭৩ সালে ড. কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হয়েছিলেন। কিন্তু বর্তমানে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সমালোচনা করেন। যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হন তিনি কী করে সমালোচনা করেন?

Reneta

‘‘কামাল হোসেনের দল গণফোরামের সাথে জনগণ নেই। সেই জনশূন্য দলটি ৫ জানুয়ারিতে সোহরাওয়ার্দীতে একটি সমাবেশের ডাক দিয়েছে। তার ডাককে সমর্থন জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম। ৫ জানুয়ারিকে কেন্দ্র করে বিশৃঙ্খলার একটি ছক একেছে বিএনপি।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধানে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

আগস্ট ৪, ২০২৬

তীব্র তাপপ্রবাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম (সংগৃহীত)।

শেখ হাসিনা কোথায় কি বক্তব্য দিচ্ছে তা প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

আগস্ট ৪, ২০২৬

বিরোধী দলের পরামর্শ আমরা গ্রহণ করব: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নবম শ্রেণি পর্যন্ত স্মার্টফোন নিষিদ্ধ করল পর্তুগাল

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT