শিক্ষা

বিইউবিটি’র ৪র্থ সমাবর্তন ১০ অক্টোবর

BUBT- বিইউবিটি- Bangladesh University of Business & Technology

BUBT- বিইউবিটি

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)’র ৪র্থ সমাবর্তন আগামীকাল সকাল ৯টায় আগারগাঁওয়ের বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

সমাবর্তন অনুষ্ঠানটি ১০ অক্টোবর সকাল ৯টায় চ্যানেল আইয়ে সরাসরি সম্প্রচার করা হবে।

উক্ত সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের প্রতিনিধি হয়ে সভাপতি হিসেবে শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও স্বর্ণপদক তুলে দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

BUBT- বিউবিটি

সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ, সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার সিনিয়র ডেপুটি ভাইস চ্যান্সেলর এবং ভাইস প্রেসিডেন্ট এ্যালাস্টেইর ডসন সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে প্রায় ৩ হাজার ১৯২ শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রির সনদ এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ৫ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হবে।

এছাড়াও সমাবর্তনে উপস্থিত থাকবেন বিইউবিটি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক। স্বাগত বক্তব্য রাখবেন বিইউবিটির উপাচার্য প্রফেসর মো. আবু সালেহ।

সনদ ও পদক বিতরণ শেষে রাজিব ও কণাসহ অন্যান্য সঙ্গীতশিল্পীদের অংশগ্রহণে মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিইউবিটির ৪র্থ সমাবর্তন অনুষ্ঠান শেষ হবে।

বিষয়:চ্যানেল আই বিইউবিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…