তথ্যপ্রযুক্তি

বায়োমেট্রিকের তথ্য সংরক্ষণে কেন্দ্রীয় প্ল্যাটফর্ম

বায়োমেট্রিকের তথ্য সংরক্ষণে কেন্দ্রীয় প্ল্যাটফর্ম

সকল মোবাইল অপারেটরকে যুক্ত করে সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন প্ল্যাটফর্ম চালু করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

এর ফলে মোবাইল অপারেটরদের বায়োমেট্রিক সিম নিবন্ধনের তথ্য কেন্দ্রীয়ভাবে বিটিআরসির কাছে সংরক্ষিত থাকবে।

সচিবালয়ে নতুন এই প্ল্যাটফর্ম কার্যক্রমের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

তিনি জানান, প্রক্রিয়াটি শুক্রবার থেকে কার্যকর হবে। ডাটা আপডেট করার পর সেদিন বিকেল থেকে এটি অনলাইন হয়ে যাবে।

বিষয়:বায়োমেট্রিক বায়োমেট্রিক তথ্য বায়োমেট্রিক সিম নিবন্ধন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…