চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়ার্ন ছাড়ছেন লেভান্ডোভস্কি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ণ ১৩, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

রবার্ট লেভান্ডোভস্কিকে ধরে রাখার জোর চেষ্টা চালিয়েছে বায়ার্ন মিউনিখ। জানিয়েছিল, দলের সেরা খেলোয়াড়কে বিক্রি করবে না তারা। কিন্তু পোলিশ স্ট্রাইকার সাফ জানিয়ে দিলেন, জার্মান জায়ান্টদের সঙ্গে আর চুক্তি নবায়ন করবেন না।

২০২৩ সালের জুনে বাভারিয়ানদের সঙ্গে লেভান্ডোভস্কির চুক্তির মেয়াদ শেষ হবে। ইতিমধ্যে বায়ার্নে চুক্তি নবায়নে অনাগ্রহের কথা জানিয়ে দিয়েছেন তিনি। জানিয়েছেন, চুক্তি শেষের আগেই ছাড়তে চান দল।

বার্সেলোনা হতে পারে পোলিশ তারকার নতুন ঠিকানা, এমন আলোচনা আছে। যদিও দুপক্ষের সমঝোতার খবরের কোনো সত্যতা এখনো মেলেনি।

গত মাসে বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর হাসান সালিহামিদজিক বলেছিলেন, ‘লেভান্ডোভস্কি এই গ্রীষ্মে চলে যাওয়া কোনো বিকল্প নয়। ২০২৩ সাল পর্যন্ত তার চুক্তি আছে। আমরা জলদি এসব নিয়ে আলোচনা করবো এবং পরিস্থিতির কেমন অগ্রগতি হয় তা দেখবো। আমরা চাই তিনি থাকবেন।’

বায়ার্নের সিইও এবং সাবেক জার্মান গোলরক্ষক অলিভার কান বলেছিলেন, ‘আমরা এতটা উন্মাদ হয়নি যে প্রতি মৌসুমে ৩০-৪০টি গোল করা একজন খেলোয়াড়ের ট্রান্সফার নিয়ে আলোচনা করবো।’

তখন গণমাধ্যমে লেভা বলেছিলেন, ‘জলদি একটা বৈঠক হবে। এখন পর্যন্ত বিশেষ কিছু ঘটেনি। পর্যবেক্ষণ করছি যে কী ঘটছে। পরিস্থিতি আমার পক্ষে এত সহজ নয়।’

Reneta

২০১৪ সালে ৫০ মিলিয়ন ইউরোতে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে বায়ার্নে যোগ দেন লেভান্ডোভস্কি। দলটির হয়ে ২৫২ ম্যাচ খেলে করেছেন ২৩৭ গোল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বায়ার্নবার্সেলোনালিড স্পোর্টসলেভান্ডোভস্কি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইসলামী আন্দোলনকে জামায়াত ‘উগ্রবাদী’ বলায় সমঝোতা ভেঙে যায়: চরমোনাই পীর

মে ১৮, ২০২৬

নান্দনিক পোস্টারে চমক, ঈদে আসছে ‘বনলতা সেন’

মে ১৮, ২০২৬

শান-সৌদদের সঙ্গে তর্কের যে ব্যাখ্যা দিলেন তাইজুল

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় পূর্ব বিরোধের ঘটনায় কৃষককে পিটিয়ে হত্যা

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এজলাসে দুই আইনজীবীর হাতাহাতি

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT