চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়ার্নকে হারিয়ে ফিরল রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪১ পূর্বাহ্ণ ২৬, এপ্রিল ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার পথে দুর্দান্তভাবেই এগিয়ে চলেছে রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতে ফিরেছে জিনেদিন জিদানের শিষ্যরা।

বুধবার রাতের জয়ে রিয়ালের গোল দুটি এসেছে মার্সেলো ও মার্কো আসেনসিওর থেকে। ইউরোপ সেরার লড়াইয়ে টানা ১১ ম্যাচে গোল করা রোনালদো এদিন ছিলেন নিজের ছায়া হয়ে! আর বায়ার্নের একমাত্র গোলটি জসুয়া কিমিচের।

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় দর্শকরা নড়েচড়ে না বসতেই ১৮ সেকেন্ডের মাথায় এগিয়ে যেতে বসেছিল স্বাগতিকরা। কারভাহালের ভুলে বল পেয়ে লেভানডোভস্কি সেটি ঠেলে দেন ফাঁকায় দাঁড়ানো মুলারের দিকে। জার্মান তারকা সেদফা বলের নাগাল পাননি।

Banglabid

ম্যাচের ষষ্ঠ মিনিটেই চোটে আরিয়েন রোবেন মাঠ ছাড়লে বড়সড় একটা ধাক্কা খায় বায়ার্ন। তবে খেলার নিয়ন্ত্রণ ধরে রেখে ২৮ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরাই। জসুয়া কিমিচের গোলে। দুর্দান্ত এক পাল্টা আক্রমণের শেষে হামেস রদ্রিগেজের ডিফেন্সচেরা পাস খুঁজে পায় মিডফিল্ডার কিমিচকে।

ছন্দ ধরে রাখার মাঝেই ৩৩ মিনিটে আরেকটি চোটের ধাক্কায় পড়ে বায়ার্ন। এবার মাঠ ছাড়েন ডিফেন্ডার জেরোমে বোয়াটাং। জার্মানরা বলের দখল ধরে রাখার পাশাপাশি এরপরও আক্রমণ গড়ে গেছে সমানতালে। সুযোগও হাতছাড়া করেছে বেশ কয়েকটি। ফ্রাঙ্ক রিবেরি নাভাসকে একা পেয়েও শট নিতে ব্যর্থ হন।

Reneta

সেই তুলনায় রিয়াল শুরুতে ছিল ধূসর। তবে ধীরে ধীরে নিজেদের খেলায় ফিরেছে বার্নাব্যুর দলটি। বায়ার্নের গড়া চাপের মধ্যেই খেলার ধারার বিপরীতে অতিথিরা সমতা ফিরিয়েই বিরতিতে যায়। মার্সেলোর বাঁ-পায়ের বুলেট শটে ৪৪ মিনিটে স্বস্তিতে ফেরে লস ব্লাঙ্কোসরা।

মধ্যবিরতির পরও রিয়াল রক্ষণে চাপ ধরে রাখে বায়ার্ন। তবে এগিয়ে যায় রিয়ালই। আসেনসিওর গোলে। ম্যাচের ৫৭ মিনিটে লুকাস ভাসকেজের পাসে বক্সের মধ্য থেকে করা আসেনসিওর গোলটি শেষপর্যন্ত জয়সূচক হয়ে দাঁড়ায়।

গত মৌসুমে কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানের জয় পেয়েছিল রোনালদোরা। তারই আরেকটি মঞ্চায়ন হল যেন। পরের সপ্তাহে ফিরতি লেগে ঘরের মাঠে ধারাটা ধরে রেখে ফাইনালে পা রাখতে খুব সমস্যা হওয়ার কথা নয় জিদানের দলের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াল-বায়ার্নলিড স্পোর্টস
শেয়ারTweetPin3
পূর্ববর্তী

ধোনির ফিনিশিং ভেল্কিতে কোহলিদের হার

পরবর্তী

জাতীয়তাবাদের সমালোচনায় ইমানুয়েল মাক্রোঁ

পরবর্তী

জাতীয়তাবাদের সমালোচনায় ইমানুয়েল মাক্রোঁ

সিটি নির্বাচনে প্রতীক নাকি প্রার্থীকে গুরুত্ব দেবেন ভোটাররা?

সর্বশেষ

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT