চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরের মাঠে রিয়ালের চিন্তা দুই পুরনো অস্ত্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৩ পূর্বাহ্ণ ১৮, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্নকে সেই ম্যাচে ২–১ ব্যবধানে হারিয়েছিল জিদানের দল। মঙ্গলবার রাতে দ্বিতীয় লেগের খেলায় ফের মুখোমুখি দুদল। সান্তিয়াগো বার্নাব্যুতে স্বাভাবিকভাবেই অ্যাডভান্টেজ রিয়াল মাদ্রিদ। তবে ঘরের মাঠে গ্যালাকটিকোদের চিন্তার কারণ তাদেরই দুই পুরনো অস্ত্রে। যার একজন থাকবেন ডাগআউটে, অপরজন মাঠে।

বাংলাদেশ সময় রাতে পৌনে ১টায় অ্যাওয়ে ম্যাচে পিছিয়ে থেকেই মাঠে নামবেন মুলার-রোবেন-জাভি আলনসোরা। ম্যাচে কি ফেরা সম্ভব বায়ার্নের? দলের অভিজ্ঞ ডাচ উইংগার আরিয়েন রোবেন বলছেন, বাধা টপকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যাওয়া সম্ভব।

বায়ার্নের কাজটা প্রচণ্ড কঠিন। তবে বার্নাব্যুর ম্যাচে বাভারিয়ানদের তুরুপের তাস হতে পারেন রিয়ালের দুই সাবেক কোচ কার্লো আনচেলত্তি ও ডিফেন্সিভ মিডফিল্ডার জাভি আলনসো।

রোবেনের মতো রিয়াল ম্যাচের জন্য তারা যে তৈরি সেটা জানিয়েছেন বায়ার্নের আরেক তারকা ফুটবলার টমাস মুলার। রাফিনহাকে সঙ্গে নিয়ে মুলার টুইট করেছেন, ‘‌লেটস গো টু মাদ্রিদ। আমরা একটা বড় লড়াইয়ের জন্য তৈরি।’

ফুটবলারদের এই আত্মবিশ্বাস দেখেই আশায় বুক বাঁধছেন বায়ার্ন কোচ আনচেলত্তি। সাংবাদিকদের বলেছেন, ‘‌একটা দারুণ ম্যাচ হতে চলেছে। নিজেদের ওপর বিশ্বাস আছে। প্রত্যেকেই নিজেদের সেরাটা উজাড় করে দেবে।’

পাশাপাশি বায়ার্ন সমর্থকদের জন্য ভালো খবর শুনিয়েছেন কোচ আনচেলত্তি। চোট সারিয়ে অনুশীলন করেছেন রবার্ট লেভানডোভস্কি। কোচ বলেছেন, ‘অনুশীলনে তাকে দেখে ভাল লেগেছে। শেষপর্যন্ত দেখা যাক, কী হয়।’‌

Reneta

এক ঘণ্টা টানা অনুশীলনের পর বায়ার্ন টিভিকে লেভানডোভস্কিও বলেছেন, ‘‌আমি পুরোপুরি সুস্থ। ট্রেনিং করতে পেরে খুব খুশি। সবকিছুই ঠিকঠাক ছিল।’‌ হামেলস এবং বোয়েটায়েরও চোট রয়েছে। তবে বায়ার্নের টিম ম্যানেজমেন্ট মনে করছে, রিয়াল ম্যাচে তাদের খেলতে কোনও অসুবিধে হবে না।

যদিও মহারণের আগে কিছুটা হলেও চাপে রিয়াল। মঙ্গলবারের ম্যাচে পাওয়া যাবে না গ্যারেথ বেলকে। সোমবার সংবাদ সম্মেলনে খোলসা করেছেন কোচ জিনেদিন জিদানই। বললেন, ‘‌চোটের পরেও দলে ফিরে আসার জন্য ও প্রচণ্ড পরিশ্রম করেছে। কিন্তু এখনও তার কিছুটা ব্যথা রয়েছে। ফলে স্বাভাবিক অনুশীলন করতে পারছে না। কাল(আজ) সে খেলছে না।

সাবেক রিয়াল তারকা জাবি আলনসোও তৈরি পুরনো দলের বিরুদ্ধে মাঠে নামার জন্য। মাদ্রিদের হোটেলের জানলায় বসে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। দূরে দেখা যাচ্ছে সান্তিয়াগো বার্নাব্যু।

আলনসো লিখেছেন, ‘‌আবার সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরছি একটা স্পেশাল ম্যাচে।’‌ কিন্তু বিশেষ মুহূর্তের সাক্ষী থাকতে পারবেন কি রিয়ালকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে যেতে?‌ অপেক্ষা আর কয়েক ঘণ্টার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াল-বায়ার্ন
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোজিনহোর নতুন ঠিকানা হচ্ছে মেসিদের মিয়ামি?

জুলাই ৬, ২০২৬

আমিরের বিয়ে নিয়ে সালমানের রসিকতা!

জুলাই ৬, ২০২৬

নির্বাচন নিয়ে রোজিনা-পলির অভিযোগ, যা বললেন শিবা শানু

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের মতো খেলা জিম্বাবুয়ের বিপক্ষে কুরাসাওয়ের মতো খেলে হারল বাংলাদেশ

জুলাই ৬, ২০২৬
ডিবির অভিযানে গ্রেপ্তার 'হানিট্র‍্যাপ' এর একটি চক্র

ডিবির অভিযানে গ্রেপ্তার ‘হানিট্র‍্যাপ’ চক্র

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT