বাড়ির ছাদে উদ্ভিদের সংগ্রহশালা গড়েছেন জোহরা বেগম

জোহরা বেগমের বাড়ির ছাদে উদ্ভিদ সংগ্রহশালা, যেখানে তিনি বিভিন্ন ধরনের গাছ ও উদ্ভিদ দেখাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাড়ির ছাদে উদ্ভিদের সংগ্রহশালা গড়ে তুলেছেন মাদারটেকের জোহরা বেগম। পঁচিশ বছর ধরে গাছ-গাছালির সংসারে তিনি উপকৃত হচ্ছেন বহুভাবে।
চারতলা ভবনের সাড়ে তিন হাজার বর্গফুটের এই ছাদটি রীতিমত এক অরণ্য। যেন অগোছালো গাছপালার এক ঝোপ। কিন্তু প্রতিটি উদ্ভিদের বেড়ে ওঠার সঙ্গেই গভীর সম্পর্ক রয়েছে একজনের। তিনি জোহরা বেগম।
তার কৃষির প্রতি অনুরাগের পেছনে রয়েছে টেলিভিশন। তাছাড়া যেখানেই সন্ধান পান নতুন কোনো গাছ বা ফল-ফুলের, ছুটে যান সেখানেই।

এভাবেই তার এই উদ্ভিদ পরিবারে দিনে দিনে যুক্ত হয়েছে বানানা ম্যাগো, বারোমাসি আম, সৌদি খেজুরসহ দেশি বিদেশি অনেক গাছ।
উদ্ভিদের এই পরিবার নতুন এক মমতার সন্ধান দিয়েছে জোহরা বেগমের পরিবারেও।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:






