চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ির আঙিনায় শায়িত হলেন অধ্যাপক মোজাফফর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৪ অপরাহ্ণ ২৫, আগস্ট ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশের প্রথিতযশা রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের দাফন সম্পন্ন হয়েছে।

রোববার জোহর নামাজের পর কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদে নিজ বাড়ির আঙিনায় রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।

মোজাফফর আহমদের দাফনে বঙ্গবীর কাদের সিদ্দীকি, ন্যাপ নেতা মোহাম্মদ আলী ফারুকসহ স্থানীয় রাজনীতিবিদ ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

Banglabid

এর আগে সকাল ১০টায় কুমিল্লা টাউন হল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিবনগর সরকারের উপদেষ্টা অধ্যাপক মোজাফফর আহমদের জানাজাপূর্বে বক্তব্য রাখেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লার জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক প্রমুখ।

জানাজা শেষে তার কফিনে ফুলে ফুলে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দেশের বরেণ্য এ রাজনীতিবিদকে শেষ বিদায় জানানো হয়।

Reneta

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া মুজিনগর সরকারের উপদেষ্টা অধ্যাপক মোজাফফর আহমদ গত শুক্রবার রাতে ঢাকার অ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যাপক মোজাফফর আহমদমোজাফফর আহমদের দাফন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাবিতে ‘অপরিকল্পিত’ হল নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ

পরবর্তী

দেশের প্রথম দুই নারী ফিফা রেফারিকে জাবি উপাচার্যের অভিনন্দন

পরবর্তী

দেশের প্রথম দুই নারী ফিফা রেফারিকে জাবি উপাচার্যের অভিনন্দন

নিউইয়র্ক টাইমসকে একহাত নিলেন ট্রাম্প, ১৪ বছর ক্ষমতায় থাকতে চান

সর্বশেষ

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT