জনপদ

বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল চালকের

বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহতরা স্থানীয় হাসপাতালে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ফলে গুরুতর আহত হয়েছেন কয়েকজন, ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকর্মীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।

বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে৷ নিহত চালকের নাম খালেক (৫০)। তিনি সিরাজগঞ্জের সলঙ্গার বনবাড়ীয়া গ্রামের আব্দুল করিমের ছেলে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. রেজাউল করিম জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় টাঙ্গাইলগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক খালেক নিহত হয়। আহত হয় আরো ৫ জন।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনা কবলিত গাড়ি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিষয়:চালক নিহত টাঙ্গাইল বাস-ট্রাক সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…