চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৪

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৪ পূর্বাহ্ণ ১৪, আগস্ট ২০১৮
জনপদ, নরসিংদী
A A

নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিন শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। বর ও কনেসহ আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। মঙ্গলবার সকাল ৮টার দিকে শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সোনাইমুুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, স্নিগ্ধা (৫), প্রান্তিকা (৬), বৃষ্টি (৭) ও সজল (২০)।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে মিতালী পরিবহনের একটি বাস সিলেট যাচ্ছিল। বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের সোনাইমুুড়ি এলাকায় পৌঁছলে বাসটির সামনের চাকা ফেটে যায়। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা একটি বরযাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের তিন শিশু মারা যায়। বর-কনেসহ বাস ও মাইক্রোবাসের আহত হয় আরো ১৫ যাত্রী। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ হাফিজুর রহমান জানান, মিতালি পরিবহন যাত্রীবাহী বাসটির সামনের চাকা ফেটে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে বরযাত্রীবাহী মাইক্রোবাসটির উপরে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলে তিন শিশু নিহত হয়। নিহতদের লাশ নরসিংদী জেলা হাসপাতালে রাখা আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরসিংদীনিহতলিড নিউজসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমির আগে ইংল্যান্ডকে ‘দখলদার-জলদস্যু’ বললেন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট

জুলাই ১৫, ২০২৬

প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত এটিএন বাংলা

জুলাই ১৫, ২০২৬

সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

জুলাই ১৫, ২০২৬

যবিপ্রবির অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুলাই ১৫, ২০২৬

৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT