প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নত শান্তিপূর্ণ সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়তে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিকল্প নেই। বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড পলিসি সামিট ২০১৬ উদ্বোধন করে দেশী-বিদেশী বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ বিশাল সম্ভাবনার দেশ। এখানে পর্যটন, ব্লু ইকোনোমি, বিদ্যুৎ, গ্যাস, স্বাস্থ্য, ঔষধ শিল্প এবং আইসিটিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে।
দেশী-বিদেশী বিনিয়োগকারীদের অংশগ্রহণে ঢাকায় দু’ দিনের বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড পলিসি সামিট। সামিটে যোগ দেন বিনিয়োগ বোর্ডের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিগত বছরগুলোতে বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়নের সূচক তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য আমরা সব ধরনের উদ্যোগ নিয়েছি।
বলে, আমরা সব ধরনের বিনিয়োগে প্রনোদনা দিয়ে যাচ্ছি। বিনিয়োগকারীদের প্রবেশ ও বহির্গমন সহজ করা হয়েছে। তারা তাদের বিনিয়োগকৃত অর্থ ও মুনাফা সহজে নিয়ে যেতে পারছে। ২০১৫ সালকে আমরা পর্যটন বছর হিসেবে ঘোষণা করেছি। আমাদের সীমাবদ্ধতা দূর করতে আপনাদের পরামর্শও চাই।
কার্যকর বাজার অর্থনীতির মাধ্যমে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ প্রসারে প্রয়োজনীয় পরিবর্তন ও পদক্ষেপগুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, এই সম্মেলন দেশের ক্রম উন্নয়নধারা, প্রযোজ্য নীতিসমূহ এবং সম্ভাব্য সুযোগগুলো পুঙ্খানুপুঙ্খভাবে জানার সুযোগ করে দিচ্ছে। সরকার বিনিয়োগকারী বাস্তবভিত্তিক বিনিয়োগে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত। আপনাদের মুনাফাই আমাদের একমাত্র কাম্য। সঙ্গে আপনাদের সুবিধা ও সুরক্ষা সুনিশ্চিত করা।
সামিটে দেশী-বিদেশী বিনিয়োগকারীরা তাদের বক্তব্যে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরেন।






