চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাসের সঙ্গে সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৩ পূর্বাহ্ণ ১৮, নভেম্বর ২০১৯
- সেমি লিড, জনপদ, নোয়াখালী
A A
নোয়াখালী-বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ৩ যুবকের মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেল আরোহী আরও একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার রাত ১১টার দিকে সোনাইমুড়ি উপজেলার বজরা বাজার এলাকার ইন্টারম্যাক্স কারখানার সামনে বেগমগঞ্জ-সোনাইমুড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার নাজিরপুর গ্রামের টিপু ও জাবেদ এবং আলীপুর গ্রামের হারুন। অপর আহত যুবক সোনাইমুড়ির শাকিলপুর গ্রামের মাসুক।

পুলিশ জানায়, চার যুবক একটি মোটরসাইকেলে করে বেগমগঞ্জ থেকে সোনাইমুড়ির বজরার দিকে যাচ্ছিলেন। পথে বজরা এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে অতিক্রম করতে গিয়ে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে আসা একুশে পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই মোটরসাইকেলের।

এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে মোটরসাইকেলের তিন আরোহী মারা যান। অপর একজনকে উদ্ধার করে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থাও আশংকাজনক।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ জানান, এ ঘটনায় পুলিশ একুশে পরিবহনের গাড়ি ও দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করেছে। তবে বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নোয়াখালীবাস-মোটর সাইকেল সংঘর্ষসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের জন্য আমিরাতের শ্রমবাজার ‘খুলছে’

পরবর্তী

বাজারে আসতে শুরু করেছে নতুন দেশি পেঁয়াজ

পরবর্তী
নতুন দেশি পেঁয়াজ বাজারে

বাজারে আসতে শুরু করেছে নতুন দেশি পেঁয়াজ

মেকআপ করে সামাজিক মাধ্যমে হাসির পাত্র রানু মন্ডল

সর্বশেষ

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬

সিনেমার বৈশ্বিক নেতৃত্বে ‘শঙ্খচিল’-এর গৌতম ঘোষ

জুলাই ২০, ২০২৬

আবারও গ্রেপ্তার হলেন আলোচিত সেই সাহেদ

জুলাই ২০, ২০২৬

বন্ধ্যাত্ব কী, কেন হয়?

জুলাই ২০, ২০২৬

স্পেনের রাজত্ব, মেসির কান্না আর চমকের বিশ্বকাপ শেষ হলো যেভাবে

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT