জনপদ

বাসের নিচে প্রাইভেটকার, নিহত ৬

প্রাইভেটকার ও বাসের সংঘর্ষের ছবি, নিহত ৬. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাইভেটকার ও বাসের সংঘর্ষের ফলে ব্যাপক ধ্বংসস্তূপ, আহত ও নিহতের খবর।. Channel i News – চ্যানেল আই নিউজ

ময়মনসিংহের ভালুকায় বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন।

শনিবার সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা সরকারি ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন জানান, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ইমাম পরিবহনের দ্রুতগতির একটি বাস ঢাকা যাচ্ছিল। পথে ভালুকা কলেজগেট এলাকায় বাসটির সঙ্গে ময়মনসিংহগামী একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের ছয়জন আরোহীর মৃত্যু হয়।

তিনি বলেন, তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

বিষয়:ময়মনসিংহের ভালুকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…