জনপদ

বিশ্ব ইজতেমা শেষে ফেরার পথে ট্রাক উল্টে ছাত্র নিহত

অন্ধকারে দুর্ঘটনাকবলিত ট্রাকের ছবি, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্ধকারে দুর্ঘটনাকবলিত ট্রাকের ছবি, উদ্ধারকার্য চলছে, ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকর্মীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে ফেরার পথে ময়মনসিংহের ভালুকায় মাদ্রাসাছাত্র ও শিক্ষকদের বহন করা একটি ট্রাক উল্টে নাঈম আকন্দ নামে এক ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ ছাত্র-শিক্ষক।

রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডস্টোর ঢালিবাড়ি মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে ভালুকার জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ৩০ জন ছাত্র-শিক্ষক বহনকারী ট্রাকটি সিডস্টোর ঢালিবাড়ী মোড় ইউটার্নের কাছাকাছি আসতেই একটি পিকআপকে ইউটার্ন নিতে দেখে তাৎক্ষণিক ব্রেক করেন ট্রাকচালক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকে থাকা সবাই আহত হন।

আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে মাদ্রাসার ছাত্র নাঈমকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে আহত ২৯ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিষয়:বিশ্ব ইজতেমা ২০২৪ ময়মনসিংহের ভালুকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…