জনপদ

সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা উপস্থিত, উদ্ধার কাজ চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু ঘটনায় উদ্ধারকর্মীরা কাজ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ময়মনসিংহের ভালুকায় সেপটিক ট্যাংকে পড়ে মা ও শিশুপুত্রসহ ৩ জনের মৃত্যু হয়েছে।

নিহতরা হচ্ছে ভালুকার প্রভিটা হ্যাচারির প্রকৌশলী সজল কুমারের স্ত্রী শ্রীমতি রানী, তার তিন বছরের শিশুপুত্র অয়ন ও হ্যাচারি কর্মচারি হৃদয়।

ভালুকা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, বুধবার বিকেলে প্রথমে শিশু অয়ন সেপটিক ট্যাংকে পড়ে যায়। ছেলেকে বাচাঁতে মা সেপটিক ট্যাংকে নামে। তার ডাক-চিৎকারে হৃদয়ও সেখানে নেমে পড়ে। সেখানে তাদের তিন জনের মৃত্যু হয়।

ময়মনসিংহ থেকে ফায়ার সাভির্সের কর্মী ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার শুরু করেছে।

বিষয়:তিন জনের মৃত্যু ময়মনসিংহের ভালুকা সেফটি ট্যাংকি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…